খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

নিয়নে হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। চূড়ান্ত হলো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হচ্ছে। এবারের আসরে সবচেয়ে বেশি ইতালির তিন ক্লাব উঠেছে শেষ আটে। ইন্টার মিলান, এসি মিলান ও নাপোলি ইতালির ভরসা। এছাড়া ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। অন্য তিন ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও বেনফিকা।

রিয়াল প্রথম কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল, আর ২০২১ সালের চ্যাম্পিয়ন চেলসি। শেষ ষোলোতে গত বছরের ফাইনালিস্ট লিভারপুলকে ৬-২ গোলের অগ্রগামিতায় বিদায় করার পর আরেকটি ইংলিশ ক্লাবের মুখোমুখি হচ্ছে রিয়াল। গ্রাহাম পটারের চেলসি বরুশিয়া ডর্টমুন্ডকে বছরের প্রথম হাারের স্বাদ দিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ বায়ার্ন। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা এবার তার সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন। ২০১৩ সাল থেকে টানা তিন মৌসুম বায়ার্নের প্রধান কোচ ছিলেন তিনি। বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য থাকলেও তার আমলে প্রতি বছর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে শেষ হয়েছিল মিশন। এবার সেই দলকে বধের ছক কষবেন স্প্যানিশ কোচ।

ইন্টার দ্বিতীয় শেষ আটের খেলায় মুখোমুখি হবে বেনফিকার। নাপোলি শেষ কোয়ার্টার ফাইনাল খেলবে অল ইতালিয়ান ম্যাচ, তাদের প্রতিপক্ষ মিলান। সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন মিলান অল ইতালিয়ান লিগে এখনকার শীর্ষ দল নাপোলি।

একই সঙ্গে সেমিফাইনালে কোন দল কাকে খেলবে, সেই লাইনআপও নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালিস্ট জয়ী দলের বিপক্ষে, মানে ইন্টার-বেনফিকা বনাম নাপোলি-মিলান ম্যাচ জয়ী প্রথম সেমিফাইনালে খেলবে। আর প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী দল, অর্থাৎ রিয়াল-চেলসি ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে ম্যানসিটি-বায়ার্নের তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দলের। দুই সেমিফাইনাল বিজয়ী ক্লাব ইস্তানবুলে আগামী ১০ জুন শিরোপার লড়াইয়ে নামবে।

প্রথম লেগ হবে ১১-১২ এপ্রিল। দ্বিতীয় লেগের খেলা হবে ১৮-১৯ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ৯-১০ মে এবং পরের লেগ ১৬-১৭ মে।

প্রথম কোয়ার্টার ফাইনাল- রিয়াল মাদ্রিদ বনাম চেলসি

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল- ইন্টার মিলান বনাম বেনফিকা

তৃতীয় কোয়ার্টার ফাইনাল- ম্যানসিটি বনাম বায়ার্ন মিউনিখ

চতুর্থ কোয়ার্টার ফাইনাল- এসি মিলান বনাম নাপোলি

প্রথম সেমিফাইনাল- ইন্টার/বেনফিকা বনাম নাপোলি/মিলান

দ্বিতীয় সেমিফাইনাল- রিয়াল/চেলসি বনাম ম্যানসিটি/বায়ার্ন

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…