বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের জন্মদিন পালন
বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ১২৯তম জন্মদিন পালন
জন্মধন্য রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ১২৯তম জন্মদিন পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাস্টার দার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ১২৯ তম জন্মদিনে আজ ২২ মার্চ (বুধবার) দুপুরে উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ সূর্যসেন চত্বরে নির্মিত সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, মাস্টার দা সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান সরকারি কলেজ, রাউজান প্রেস ক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
১৮৯৪ সালের ২২ মার্চ রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন এই মহান বিপ্লবী। ১৯৩৩ সালের ২ ফেব্রুয়ারি সূর্যসেন ইংরেজ সেনাদের হাতে গ্রেফতার হয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে এই বিপ্লবীর ফাঁসি কার্যকর করা হয়। দেশের জন্য মাস্টারদা সূর্যসেনের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে বিপ্লবীদের প্রেরণার উৎস হয়ে আছে।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে মাস্টারদা সূর্যসেনের স্মৃতি রক্ষায় রাউজানে গড়ে উঠেছে মাস্টারদা স্মৃতি কমপ্লেক্স, সরকারি স্কুল। স্থাপন করা হয়েছে আবক্ষ মূর্তি, স্মৃতি পাঠাগার ও স্মৃতি তোরণ। এছাড়া একটি সড়কের নামকরণও করা হয়েছে তাঁর নামে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি রাউজানের মুন্সিরঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন স্মৃতি পাঠাগার কমপ্লেক্স, আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, দেশের কল্যাণে বিপ্লবী মহানায়ক সূর্য সেনের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থনকবে। পরে আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন