খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের বাংলাবাজারে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২০ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডের বাংলাবাজারে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় লরীর ধাক্কায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন আরো দুজন। 

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ফৌজদারহাটস্থ বাংলা বাজারের বাইপাস মোড়ে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার। নিহতরা হলো সাইফুজ্জামান মিন্টু (৫০) দুইবোন তাসরিন (১৩) তাসপিয়া (১৪)। আহত কনিকা বেগম (৩৫) ছেলে মন্টি (৭)। আহতরা চমেক হাসপাতালে ভর্তি আছে।

ঘটনাস্থলে নিহত দুই বোন

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। নিহত সাইফুজ্জামান মন্টু বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর বলে জানা গেছে।

জানা যায়, বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে উপজেলার বাংলাবাজার বাইপাস সড়কে একটি লরী প্রবেশ করার সময় দুটি প্রাইভেট কারের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় দুটি কার দুমড়ে মুছড়ে যায়।

একটি কারে থাকা এক পরিবারের সদস্যদের মধ্যে দুইবোন ঘটনাস্থলে নিহত হয় এবং আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সাইফুজ্জামান মারা যান। সাইফুজ্জামান পরিবার নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন বলে জানা গেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার জানান, লরীটি ড্রাইভাইসহ আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রইভেটকার দুটি থানায় নেওয়া হয়েছে। অপর কারের চালক সুস্থ্য আছেন। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার নিশ্চিন্তপুর গ্রামে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লরীর ধাক্কায় তিন প্রাইভেট কার আরোহীকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামানের মাথায় মারাত্মক আঘাত লাগে। সকাল সাড়ে ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মারা যান।

তিনি বলেন, স্ত্রী এবং ছেলের অবস্থাও আশংকাজনক। তাদের হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…