রাউজান ডাবুয়া সমিতির কমিটি গঠন : সভাপতি চন্দন, সম্পাদক জসিম
২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান ডাবুয়া সমিতির বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার সংগঠনের সভাপতি চন্দ্রন মল্লিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোরশেদুর আলমের সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কলেজের অধ্যাপক আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ডা. সুকান্ত চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ শাহ্জাহান, মোঃ আলী, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, শিতল মেম্বার, সুজিত বাবু, মোঃ জসিম উদ্দিন, মাষ্টার বিজয়, রফিক মোহন দে প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সকলের সর্ব সম্মতিক্রমে পুনারায় চন্দ্রন মল্লিকে সভাপতি, মো. জসিম উদ্দিনকে সাধারন সম্পাদক, ডা. সুকান্ত চৌধুরীকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী ডাবুয়া সমিতির কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন