খুঁজুন
, ,

গিনিকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 18 June, 2023, 10:49 am
গিনিকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

কাতার বিশ্বকাপ এবং এরপর মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের পরাজয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছিল না। কোচবিহীন দলটিকে ছন্দে ফেরাতে খুব প্রয়োজন ছিল একটি জয়ের। আফ্রিকান দেশ গিনির বিপক্ষে সেই আশা তারা বড় ব্যবধানে পূরণ করেছে। ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে আয়োজিত প্রীতি ম্যাচে প্রথমবারের মতো কালো রঙের জার্সি পরে নেমেছিল সেলেসাওরা। বিশেষ আবহের এই ম্যাচে ব্রাজিলের বড় জয়ে অভিষিক্ত জোয়েলিনটন এবং ভিনিসিয়ুসরা দারুণ অবদান রেখেছেন।

শনিবার (১৭ জুন) দিবাগত রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ দুটি। প্রথমার্ধে কালো জার্সি পরলেও, দ্বিতীয়ার্ধে ব্রাজিল নিজেদের হলুদ রঙের ব্যান্ড কিট পরে নামে। দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে আগে থেকেই কয়েকজন তারকা ফুটবলার ছিলেন না। তবে নিয়মিত পারফর্মার ভিনি, রদ্রিগো ও ক্যাসেমিরোদের সমন্বয়ে শক্ত একাদশ গড়তে যথেষ্ট ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। আর তাতেই ৪-১ ব্যবধানে বড় জয় দিয়ে ব্রাজিল হারের বৃত্ত থেকে বেরিয়েছে।

এদিন সেলেসাওদের জার্সিতে দুজন ফুটবলারের অভিষেক হয়। ক্লাব ফুটবলে সামর্থ্যের জানান দেওয়া নিউক্যাসলের মিডফিল্ডার জোয়েলিনটন জাতীয় দলের অভিষেক ম্যাচটা গোল দিয়ে রাঙিয়েছেন। একইসঙ্গে অভিষেক হয়েছিল দেশের ঘরোয়া ক্লাবে খেলা ডিফেন্ডার আইরতন লুকাসের।

ফিফা র‌্যাংকিংয়ের ৭৯ নম্বর দল হলেও গিনি শুরু থেকেই তিন নম্বরে থাকা ব্রাজিলের সঙ্গে চোখে চোখ রেখে খেলতে থাকে। রিচার্লিসন, ভিনিসিয়ুসদের রীতিমতো বেশ কিছুটা সময় বোতলবন্দী করে রাখে দলটির ডিফেন্ডাররা। জোয়েলিংটনের গোলের আগপর্যন্ত বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি ব্রাজিল! সেজন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট পর্যন্ত। ব্রাজিলের নেওয়া ফ্রি-কিক অধিনায়ক ক্যাসেমিরোর হাতে লেগে গোলপোস্টে গেলেও বাধা পায় গিনি গোলরক্ষকের হাতে। তবে সেখান থেকে ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করেন জোয়েলিনটন।

এর আগেও অবশ্য ব্রাজিল গোলের সুযোগ তৈরি করেছিল। সপ্তম মিনিটে ভিনিসিয়ুসের থ্রু বল ধরে পাকুয়েতার শট ফিরিয়ে দেন গোলরক্ষক। দশম মিনিটে রদ্রিগোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরের জাল কাঁপায়। তবে এরপর একের পর এক গোলে রক্ষণদেয়াল অক্ষুণ্ন রাখতে পারেনি গিনি। প্রথম গোলের তিন মিনিট পরই ব্রাজিল দ্বিতীয় গোল পেয়ে যায়। এবার স্কোরশিটে নাম তোলেন রিয়ালে অসাধারণ খেলা তরুণ ফরোয়ার্ড রদ্রিগো।

গিনি রক্ষণের ভুলে রদ্রিগো বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শট নেন। সেই শটে সফল লক্ষ্যভেদ করেন তিনি। এরপর গোল করতে মরিয়া গিনি ব্যবধান কমাতে বেশি সময় নেয়নি। ৩৬তম মিনিটে গিনি ফুটবলার ইসিয়াগার কাট ব্যাকে বল পেয়ে যান ফরোয়ার্ড গিরাসি। মার্কিনিয়োস ও আইরতন লুকাসের মাঝখান থেকে লাফিয়ে হেড দিয়ে তিনি বল জালে পৌঁছান। এরপর ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে নিজেদের স্কোরলাইন দ্বিগুণ করে গিনিকে উড়িয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর তারা নিজেদের পছন্দের হলুদ কিট বদল করে নামে। বিরতির পরপরই তৃতীয় গোল পেয়ে যায় ক্যাসেমিরোর দল। ৪৭তম মিনিটে পাকুয়েতার ফ্রি-কিক থেকে পাওয়া বল হেডে লক্ষ্যভেদ করেন এডার মিলিটাও।

এরপর একের পর এক আক্রমণ শাণাতে থাকে ব্রাজিল। ৫৮তম মিনিটে রিচার্লিসনের জোরালো শট কোনোমতে ফেরান গিনি গোলরক্ষক কোনে। এরপর জোড়া আক্রমণ ঠেকাতে হয় সাম্বা বয়দের। ৭৬তম মিনিটে ‘ডাবল’ গোলরক্ষক এডারসন তাদের দুইবার সেভ করেন। বক্সের বাইরে থেকে উড়ে আসা শট ফেরানোর পর ইসিয়াগার ফিরতি শটও তিনি পা দিয়ে আটকান। তবে ব্রাজিল এরপর আবারও ব্যবধান বাড়াতে পারতো। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ লাগাতে পারেননি রিচার্লিসন।

যাকে উপলক্ষ্য করে ম্যাচের আয়োজন সেই ভিনি গিনির কফিনে শেষ পেরেক ঠুকেছেন। ৮৮তম মিনিটে বক্সের মধ্যে ম্যালকম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে সফল স্পট কিকে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস। কাতার বিশ্বকাপের পর প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেসেরও এটি প্রথম জয়।

আগামী মঙ্গলবার (২০ জুন) পর্তুগালের লিসবনে ব্রাজিল পরের ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে।

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।