খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে স্তম্ভিত করে ধর্মশালায় ডাচ রূপকথা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ
দক্ষিণ আফ্রিকাকে স্তম্ভিত করে ধর্মশালায় ডাচ রূপকথা

ধর্মশালা থেকে অ্যাডিলেডের দূরত্ব কত হতে পারে? দূরত্ব যতই হোক দুটি শহরকে আজ যেন একসূতোয় গাঁথল নেদারল্যান্ডস। প্রায় বছর খানেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে স্তম্ভিত করে ম্যাচ জিতেছিল ডাচরা। এবার ফরম্যাটটা ভিন্ন। কিন্তু ফলাফলটা একই। ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপ খেলতে নেমে ধর্মশালায় রূপকথা লিখল ডাচরা। অথচ প্রোটিয়ারা আগের দুই ম্যাচে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের ঐতিহাসিক জয়ের পর আরেকটি বড় অঘটনের সাক্ষী হলো চলতি বিশ্বকাপ।

মঙ্গলবার ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃষ্টি বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। যেখানে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেন স্কট এডওয়ার্ডস। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৫ বলে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ৩৮ রানের জয় পায় ডাচরা।

২৪৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দেখে-শুনে করেছিলেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা ডিক কক আজ দ্রুতই ফিরেছেন। অবশ্য শুরুটা ভালোই করেছিলেন এই ওপেনার। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। ২২ বলে করেছেন ২০ রান।

ডি কক ফেরার পর বাভুমাও টিকতে পারেননি। ফন ডার মারউইয়ের লেন্থ ডেলিভারীতে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে প্রোটিয়া অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ১৬ রান।

এরপর এইডেন মার্করাম-রাসি ফন ডার ডুসেনরাও সুবিধা করতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন এই দুই ইনফর্ম ব্যাটার। তাতে দলীয় অর্ধশতক পূরণের আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা।

দলকে এমন অবস্থা থেকে টেনে তোলার চেষ্টা করেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। তবে ২৮ রান করে ক্লাসেন ফিরলে ভাঙে ৪৫ রানের পঞ্চম উইকেট জুটি। এরপর মিলারকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মার্কো জানসেন। এই অলরাউন্ডার ৯ রান করে ফিরেছেন।

বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনেও এক প্রান্তে সাবলীল ছিলেন মিলার। তবে ৩১তম ওভারে এই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডাচরা। ফল ভেকের বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৪৩ রান। এরপর জেরাল্ড কোয়েটজে চেষ্টা করেছেন। তবে তার ২২ রানের ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিং করতে নেমে দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। সেখান থেকে ৮২ রানেই ৫ উইকেট হারায় তারা। তবে ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রোটিয়া বোলারদের চ্যালেঞ্জ উপেক্ষা করে দলকে টেনে তুলেছেন একাই।

শেষ পর্যন্ত নির্ধারিত ৪৩ ওভার শেষে ৮ উইকেট ২৪৫ রানে থামে নেদারল্যান্ডস। শেষ দিকে ৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান দত্ত। এছাড়া ১৯ বলে ২৯ রান করেন রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে। ২৫ বলে ২০ রান করেন তেজা নিদামানুরু।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন জেরাল্ড কোয়েটজে ও কেশব মাহারাজ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…