ইটভাটায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সীতাকুণ্ড প্রতিনিধি ইকবাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৯ রাত
ইটভাটায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সীতাকুণ্ড প্রতিনিধি ইকবাল

সীতাকুণ্ডে একটি ইটভাটার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা ও বীর চট্টগ্রাম মঞ্চের সীতাকুণ্ড প্রতিনিধি এস এম ইকবাল হোসাইন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিটিসি গেইট এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত ফকরিস ইটভাটায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সাংবাদিক এস এম ইকবাল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফকরিস ইটভাটায় গাছ পুড়িয়ে ইট তৈরি করে আসছে।

এ সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে ইটভাটায় বিভিন্ন জায়গা থেকে গাছ সরবরাহকারী স্থানীয় সন্ত্রাসী ফয়সাল তাহার উপর হামলা চালায়। এ সময় ফয়সাল বলেন, আমি ইটভাটায় গাছ দিব। কার এমন ক্ষমতা আছে আমাকে নিষেধ করার। সীতাকুণ্ড প্রেসক্লাবর সভাপতি সৌমিত্র চক্রবর্তী তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এব্যাপারে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Feb2
Feb2