পটিয়ায় মাছ ধরতে গিয়ে চানখালী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৯:২৬ রাত
পটিয়ায় মাছ ধরতে গিয়ে চানখালী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় জোয়ার ভাটায় চানখালী নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পর মো. তারেক (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারেক পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড আল্লাই গ্রামের দক্ষিণ বিল এলাকার মো. নাছির উদ্দীনের ছেলে। 

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল সংলগ্ন দক্ষিণ বিল এলাকায় এ ঘটনা ঘটে।তিন বন্ধু একসাথে চানখালী খালে মাছ ধরতে নামলে তারেক ক্যারেন্ট জালের সাথে পেছিয়ে খালের গভীর থেকে আর উপরে উঠতে না পেরে খালের মধ্যে তলিয়ে যায়, অপর দুই বন্ধু সাঁতরে তীরে উঠে, ঘটনা জানাজানি হলে, ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় ৩ ঘন্টা পর খালের অদূরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

শেষ খবর পাওয়া পযন্ত উক্ত কিশোরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হচ্ছে বলে জানান মৃতের বাবা নাসির উদ্দিন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Feb2
Feb2