খুঁজুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পেছনে জড়িতদের চিহ্নিত করার আহবান হিন্দু মহাজোটের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৫:০৬ সন্ধ্যা
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পেছনে জড়িতদের চিহ্নিত করার আহবান হিন্দু মহাজোটের

চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ সরকারের নিঃস্বার্থ আন্তরিকতা ও কঠোর হুঁশিয়ারির পরেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখনো সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর আসছে। নির্যাতন, হত্যা, ভাংচুর এবং নারীদের শ্লীতাহানি ও জবর দখলের ধখল সহ্য করতে না পেরে দেশের অনেক হিন্দু পরিবার অন্যদেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

তাই হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে মন্দির, ঘর বাড়িতে হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে হবে এবং এসব ঘৃণ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নের্তৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট পটিয়া উপজেলা শাখার উদ্দ্যেগে আয়োজিত দিনব্যাপী সম্মেলন অনুষ্টানে বক্তারা এ আহবান জানান।হিন্দু মহাজোট পটিয়া

পটিয়া কর্ণফুলি কমিউনিটি সেন্টারে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইসকন প্রবর্তক নিত্য সেবক কমিটির হরিলীলাময় দাস ব্রহ্মচারী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। সম্মেলন ২০২০ উদ্বোধক ছিলেন অ্যডভোকেট যীশুকৃষ্ণ রক্ষিত।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সহ সাংগঠনিক সম্পাদক বিজন দে মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী।হিন্দু মহাজোট পটিয়া

তিনি বলেন, দেশের সর্বস্তরের জনতার নিকট অহিংস শান্তির বাণি পৌঁছে দিতে বাংলাদেশ হিন্দু মহাজোট এ সম্মেলনের আয়োজন করেছে। পটিয়া উপজেলা শাখায় পেশাগত মানে দক্ষ নের্তৃবৃন্দের সমন্বয়ে বলিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীতে এ কমিটির নের্তৃত্বে উপজেলার সকল হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ধর্ম অবমাননাকারীদের কঠিন শাস্তির আওতায় আনতে সক্ষম হবে বলে তিনি মত প্রকাশ করেন।হিন্দু মহাজোট পটিয়া

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব ও মূখপাত্র পলাশ কান্তি দে। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক কৃষ্ণপদ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক সজল মজুমদার, কক্সবাজার জেলার সভাপতি অসীম চক্রবর্ত্তী, নির্বাহী সভাপতি পলাশ সুশীল, দক্ষিণ জেলা যুব মহাজোটের সভাপতি শিবু আচার্য্য রুবেল, দি কেলিশহর আর্বান কো-অপারেটিভ সো. লি. সহ-সভাপতি সাংবাদিক তাপস দে আকাশ, পটিয়া উপজেলা যুব মহাজোটের সভাপতি লিটন মজকুরি, সম্পাদক রতন দত্ত প্রমুখ।হিন্দু মহাজোট পটিয়া

আয়োজকদের মধ্য থেকে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা ও সাংগঠনিক নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা সভাপতি দুলাল কান্তি দেব, সা. সম্পাদক শিক্ষক সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক উদয়রাজ চৌধুরী, অর্থ সম্পাদক রাজীব ধর ও প্রচার সম্পাদক সাংবাদিক রাজীব সেন প্রিন্স।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যুব ও ছাত্র মহাজোট পটিয়া উপজেলা শাখার বিভিন্ন নের্তৃবৃন্দরা দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রনী চৌধুরী।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2
Feb2

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ সকাল
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এসব তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যে কোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:১৩ সকাল
রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবারের (১০ অক্টোবর) এ হামলার বিষয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর কয়েকদিন আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করে আসছিল।

শনিবারের এ হামলার ঘটনায় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক এ হামলায় নিহত হয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতিরাই এসব হামলা চালাচ্ছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।

কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ রাত
কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার কিছুক্ষণ পর রোটনের মৃত্যু হয়। তার লাশ দেশের আনার প্রস্তুতি চলছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিষয়টি জানিয়েছেন। ‍তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সবার অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষ করে পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।