শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২০০ কারখানায় ছুটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৫১ রাত
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২০০ কারখানায় ছুটি

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

এদিকে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন দাবি করেন, শ্রমিকদের আড়ালে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। হেমায়েতপুরে তারাই প্রথম পোশাক কারখানায় হামলা চালায়। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন।

তিনি জানান, হেমায়েতপুর থেকে ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আটক করা হয়েছে আরও একজনকে। সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Feb2
Feb2