তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ রাত
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।



আপনার মতামত লিখুন