খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২০, ১:৫২ অপরাহ্ণ
রাউজানে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের আমিরহাট বাজার ব্যবসায়ীদের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। গনতান্ত্রিক ভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

সকাল সাড়ে ৯টায় দেখাযায় লাইনে দাড়িয়েঁ ভোটারগন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে অপেক্ষা করছেন।জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাওয়া নতুন প্রজম্মের ব্যবসায়ী আনিস হাস্যজ্জোল মুখে বলেন আমার খুব ভাল লাগছে মনের মত করে আজ ভোট দিতে পেরে।

এদিকে লাইনে দাড়ানো অনেকে বলেন জাতীয় ও ইউপি নির্বিচনকে হার মানিয়েছে বাজার ব্যবসায়ীদের ভোটের আমেজ।সকাল থেকে ব্যবসায়ী ছাড়াও শত শত উৎসুক মানুষ ভীর জমিয়েছে বাজারের অলি গলিতে।

শান্ত ও সুষ্ট পরিবেশে ভোট গ্রহনের লক্ষে থানা প্রশানের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ আফিসার অলিউল্লাহ ও আমজাদ হোসেন। সকাল সাড়ে ১২টা পর্যন্ত ২২৯জন ভোটার ভোট প্রয়োগ করেছেন বলে জানান প্রিসাইডিং অফিসার এস এম বাবর।

এদিকে ২৫৯জন ভোটার তাদের ভোট প্রয়োগ করা শেষ হলে বিকাল ৫টার পর ভোট গননা শুরু হবে। ৭টি পদের অনুকূলে ২১জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন বলে জানান নির্বাচন কমিশনার এনামুল হক সওদাগর।

দুই মহিলা ভোটারের মধ্য নুর জাহান ভোট দিয়ে বের হওয়ার সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ভোট দিতে পেরে আমার খুব আনন্দ লাগছে।

এদিকে হলদিয়া-ডাবুয়ার দু ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম ও আলহাজ্ব আবদু রহমান চৌধুরী ভোট প্রদান করে তাদের প্রতিক্রিয়ায় বলেন ভোট দিতে গিয়ে খুব ভাল লেগেছে। তবে আমরা বলবো হার জিত থাকবে, আমরা আশা রাখব বিজয়ী ও বিজীত সকলেই মিলে বাজারের সুন্দর্য্য ও ব্যবসায়ীদের কল্যানে মিলে মিশে কাজ করবে।

সভাপতি প্রার্থী আলহাজ্ব আলী সিদ্দিকী ও নাসির উদ্দিন ইলিয়াছ দুজনই জানান ভাল পরিবেশে ভোটারগন ভোট দিচ্ছেন আমাদের কোন ধরনের অভিযোগ নেই।

সেক্রেটারী প্রার্থী জাহাংগীর বলেন ফলাফল যাই হওক আমি মেনে নেব।অর্থ সম্পাদক প্রার্থী সুজন সেন বলেন ভাল ভোট হচ্ছে। সাংগঠনিক সম্পাদক প্রার্থী মামুন বলেন ভোটারদের মাঝে এত আনন্দ উদ্দীপনা আর কোন ভোটে দেখিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…