সীতাকুণ্ডে লরী- পিকআপ মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৯:৪৭ রাত
সীতাকুণ্ডে লরী- পিকআপ মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে লরী-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পৌর বাস স্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তি পিকআপের হেলপার বলে জানা য়ায়। পুলিশ তাৎক্ষনিক নিহতের পরিচয় জানাতে পারেনি।

এঘটনায় পিকআপের ড্রাইভার আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, চট্টগ্রামমুখী একটি লরী ( চট্টমেট্টো ঢ-৮১-২৫৬০) নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গিয়ে একটি পিকআপের (পিরোজপুর-ন ১১-০২৩৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিকআপের হেলপার নিহত হয়।

এব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি, এঘটনায় আহত এক হেলপারকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। গাড়ি দুইটি আটক করা হয়েছে। নিহত ও আহতের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

Feb2
Feb2