ফটিকছড়িতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাঁচা বাজার মাঠে স্থানান্তরের উদ্যোগ
এম জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ফটিকছড়িতে কাঁচা বাজার, মাংস বাজার, মাছ বাজার এবং ভাসমান বাজারসমূহ বাজারের পাশে অবস্থিত স্কুল-কলেজ ও মাদ্রাসার মাঠে স্থানান্তরে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার(১০এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের এটি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,প্রত্যেক দোকান কমপক্ষে ১০ ফুট দুরত্বে বসবে। এটি সরকারি নির্দেশনা হিসেবে গন্য করে তা আগামী ১১এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতেও বলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, বাজারগুলোতে বার বার অনুরোধ করার পরেও জনসমাগম ঠেকানা যাচ্ছেনা। সেখানে গাদাগাদি করে দোকান বসে। লোকজনও গাদাগাদি করে জড়ো হয়ে কেনাকাটা করেন। এতে সংক্রমণের ঝুঁকি প্রবল হওয়ায় বাজার সাময়িকভাবে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন