খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৫০ লাখ পরিবারের সরকারের ১২৫০ কোটি টাকা যাতে রাজনৈতিকভাবে প্রধান্য না পায়:ডা.শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২০, ৫:২৪ অপরাহ্ণ
৫০ লাখ পরিবারের সরকারের ১২৫০ কোটি টাকা যাতে রাজনৈতিকভাবে প্রধান্য না পায়:ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, “৫০ লাখ পরিবারের সরকারের ১ হাজার ২৫০ কোটি টাকা যাতে রাজনৈতিকভাবে প্রধান্য না পায়”।

তিনি বলেন,সরকার ৫০ লাখ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ১ হাজার ২৫০ কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিচ্ছে। এ টাকা যাতে সরকারদলীয় নেতাকর্মীরা ভগ বাটোয়ারা করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারা টাকা পাচ্ছে এটা জনসম্মুখে আসা উচিত। ত্রাণের চাল নিয়ে যেমন রাজনীতি এবং নয় ছয় হয়েছে, নগদ অর্থ প্রদানেও যাতে রাজনীতিকরণ করা না হয়।

তিনি আজ শনিবার (১৬ মে) দুপুরে বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনে
জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে গুম, নির্যাতনে নিহত ও আহত পরিবারের মাঝে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী হত দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিয়ে যাচ্ছে। এবং সুরক্ষা সরঞ্জাম প্রদান করে আসছে। যতদিন এই মহামারীর প্রদুর্ভাব থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজারের অধিক গড়িয়েছে। তাই ঘর থেকে বের না হয়ে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে অন্য কোন বিকল্প নেই।

চট্টগ্রাম মহানগর ড্যাব সভাপতি ডা. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি তমিজউদ্দিন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি।

ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলার সহ-সভাপতি মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সারোয়ার আলম,ড্যাব নেতা নুরুল করিম চৌধুরী, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…