২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১২৫১,মৃত্যু ২১,সুস্থ ৪০৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ২:৩৮ দুপুর
২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১২৫১,মৃত্যু ২১,সুস্থ ৪০৮

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২৫১২১ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭০ জন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮৪৪৯ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৯০৯১ টি। এছাড়া নতুন করে ৪০৮ জনসহ মোট ৪৯৯৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করা ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2