আনোয়ারায় ৩’শ পরিবারে মাঝে ব্যবসায়ী আনোয়ারের ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম আনোয়ারায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ, অসহায়, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ৩ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ব্যবসায়ী নুরুল আনোয়ার।
শনিবার ( ২৩ মে ) আনোয়ারা উপজেলা বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় ৩ শত পরিবারে মাঝে নগদ অর্থ ও ঈদ সামগী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণ সময় ব্যবসায়ী নুরুল আনোয়ার বলেন, করোনা ভাইরাস সংকটময় পরিস্থিতিতে মানুষ গৃহবন্দি হয়ে আছে। সমাজে দুস্থ, অসহায়, কর্মহীন, মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত মানুষের হয়তো লজ্জার কাউকে বলতে পারছেনা।তাই আমার ব্যক্তি গত তহবিল থেকে অসহায় ৩ শত পরিবারের মাঝে রাতে আধাঁরে মিনি ট্রাক ও ভ্যানযোগে মানুষের ঘরে ঘরে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তশালীদের করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
নগদ অর্থ এবং ঈদ উপহার সামগ্রী পেয়ে এলাকাবাসী জানায় করোনা ভাইরাসের এই দুর্যোগে আমরা কর্মহীন হয়ে পড়ে। ব্যবসায়ী নুরুল আনোয়ার এই উদ্যােগে স্বাগত জানিয়েছেন এলাকায় বিভিন্ন পেশার মানুষেরা।
২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল


আপনার মতামত লিখুন