খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
যশোরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার

নিলয় ধর,যশোর প্রতিনিধি:যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনীতে সাত বছরের ১টি শিশু ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর অভিযুক্ত হলেন ওই শিশুর বাড়িওয়ালা ৬৫ বছরের বৃদ্ধ আব্দুস সাত্তার। সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছে।

শিশুটির মা জানিয়েছে, তিনি স্বামী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকেন। তার সাত বছরের মেয়ে পাশের একটা স্কুলে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। সেই কারণে তার ছেলে-মেয়েরা বাড়ি ওয়ালাকে দাদা বলে ডাকে। বেশ কিছুদিন ধরে বাড়িওয়ালা আব্দুস সাত্তার তার শিশু মেয়েকে দ্বিতীয়তলা বাড়ির ছাদের উপরে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ধরনের খাদ্য খাবারের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিলে।

সর্বশেষ গত (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েকে ডেকে নিয়ে ছাদের ওপর যান আব্দুস সাত্তার। এ সময় মেয়েকে তিনি ধর্ষণ করেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে তার মা দেখতে পান মেয়ের পরনের কাপড় ভিজা। এ সময় তিনি মেয়ের কাছে জিজ্ঞাসা করলে বিষয়টি শিশুটি তার মায়ের কাছে খুলে বলে।

এরপর বাড়িওয়ালা আব্দুস সাত্তারের স্ত্রী লেবু বেগমকে বিষয়টি জানান শিশুর মা। অভিযোগ পেয়ে লেবু বেগম তার স্বামীকে লাঠি ও বৈদ্যুতিক তার দিয়ে এলোপাতাড়ি পেটান। পরে মেয়ের মায়ের কাছে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য অনুনয়-বিনয় করে। এক পর্যায় অভিযুক্ত আব্দুস সাত্তার বাড়ি ছেড়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার এলাকাবাসির মাধ্যমে বিষয়টি সাংবাদিক এবং পুলিশ প্রশাসন জানতে পারে।

ফলে সরেজমিনে গেলে লেবু বেগম বলেন, ‘আমি এবং আমার স্বামী ভারতীয় মালামাল এনে বিক্রি করে থাকি। গত ২৮ মে আমি ঘটনা কথা শুনেছি। এরপরই আমার স্বামীকে আমি নিজ হাতে পিটিয়ে আহত করেছি। বর্তমানে স্বামী বাড়ি থেকে আত্মীয়বাড়ি চট্টগ্রাম চলে গেছেন বলে জানতে পারি।

তিনি আরো বলেন,এই বিষয়ের জন্য ভুক্তভোগী মেয়েটির মায়ের পা ধরে ক্ষমা চেয়েছি।

স্থানীয়রা জানিয়েছে, এই ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুস সাত্তারের স্ত্রী লেবু বেগম বিভিন্ন লোকজনের কাছে যাচ্ছেন। এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিশুটির পরিবারকে নানা ভাবে হুমকি দিচ্ছে।

এদিকে খবর শুনে চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাজাহান আহম্মেদ এবং এসআই মফিজুর রহমান ঘটনাস্থলে যান। তারা ওই শিশু এবং অভিযুক্ত আব্দুস সাত্তারের পরিবারের সাথে কথা বলেন।

পরিদর্শক শাহাজাহন আহম্মেদ জানিয়েছে, ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। এ ছাড়া আব্দুস সাত্তারকে পুলিশের কাছে হাজির করে দেবেন বলে পুলিশের কাছে অঙ্গিকার করেন লেবু বেগম।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…