খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় এমপি পরিবারের ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১২:০৮ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় এমপি পরিবারের ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফটিকছড়িবাসীর চিকিৎসা সেবার কথা চিন্তা করে ফটিকছড়ি সদর ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।

এ হাসপাতাল সংস্কারে সহায়তার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়ে সাংসদ তাঁহার ব্যক্তিগত তহবিল থেকে বিশ লক্ষ টাকা এবং সাংসদ পুত্র আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকাসহ মোট ২৫ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষনা দিয়েছেন।

বৃহস্পতিবার ২৫ জুন উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন।

এ হাসপাতাল সংস্কার তদারকির দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফিনকে এবং করোনা হাসপাতাল রুপান্তরে সরকারী অনুদান না থাকায় যেই বিশাল অংকের টাকার দরকার তাতে সহযোগীতা করার জন্য সাংসদ সকল মানবতাবাদী বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

ইতোমধ্যে কোভিড-১৯ হাসাপাতাল রুপান্তিরত করতে অনেক অরাজনৈতিক সংগঠন, মানবতাবাদী ব্যক্তিবর্গ, অনেক প্রবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সংগঠন সহ অনেকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন।

করোনা হাসপাতাল সংস্কারে সাংসদ ও পরিবারের পক্ষ থেকে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষনা দেওয়ায় ফটিকছড়ির বিশিষ্টজনেরা এমপি পরিবারকে স্বাগত জানিয়েছেন।

এদিকে ফটিকছড়ি করোনা হাসপাতাল তৈরি এবং তার জন্য অনন্য ভূমিকা রাখাসহ ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করায় ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও তাঁর পুত্র সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীকে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…