খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ঠিকাদার সমিতির শোক দিবস ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ
ফটিকছড়িতে ঠিকাদার সমিতির শোক দিবস ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ঠিকাদার সমিতির উদ্যােগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে (২৩ আগস্ট) রবিবার ফটিকছড়ির মনিরা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সম্পাদক আসাদুজ্জামান টিটু। মেসার্স আমিন এন্ড ব্রাদার্সের সত্বাধিকারী এসএম মোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় উপজেলার ঠিকাদারগন উপস্হিত ছিলেন।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার উন্নয়নের স্বার্থে ঠিকাদারদের ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরত্বারোপ করেন।

এসময় বক্তারা গত ১৯ আগস্ট উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক ঠিকাদারের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবী জানান। এবং দ্রুত সময়ে ঘটনার সুষ্ট সমাধানের জন্য ফটিকছড়ির সাংসদসহ প্রশাসনের প্রতি আহবান জানান। সভায় টিকাদার সমিতির সাবেক অর্থ সম্পাদক শফিউল আলম দুলালের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

সভাশেষে মোঃ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও মেজবাহ উদ্দীনকে সচিব করে ১৬জন বিশিষ্ট একটি ফটিকছড়ি উপজেলা ঠিকাদার আহবায়ক কমিটি গঠন করে উক্ত কমিটিকে তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ মোরশেদুল আমিন (যুগ্ন আহবায়ক) মোঃ জালাল হোসেন
(যুগ্ন আহবায়ক) মোঃ ইলিয়াছ চৌধুরী (যুগ্ন আহবায়ক) সদস্যরা হলেন- জিয়া উদ্দীন সম্রাট, মিজানুর রহমান রুবেল, শুভ সিকদার, সালাহ উদ্দীন কাদের, ইফতিকার উদ্দীন রাসেল, সাইফুল ইসলাম, মঈন উদ্দীন, মোঃ হাসান, মোঃ আলী চৌধুরী, মোঃ জাহাঙ্গীর, বোরহান উদ্দীন প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…