সীতাকুণ্ডে স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফৌজদারহাটস্থ রেড চিকেন রেস্টুরেন্টের হল রুমে উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী কাজী শেলী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, বাবুল মিয়া বাবলা, শিক্ষক আলী আব্বাস প্রমূখ।
কাউন্সিলে সদস্যদের প্রত্যক্ষ্য ভোটে সংগঠনের নতুন ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে পুনরায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয় মুহাম্মদ সোহেল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রহিম ও সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন জোনাইদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল হাসনাইন, অর্থ সম্পাদক মুহাম্মদ রাসেল, সহ-অর্থ সম্পাদক তারেকুর রহমান তুহিন,দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসেন, প্রচার সম্পাদক আমজাদ হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক লাকী আক্তার,ক্রীড়া সম্পাদক মোঃ পারভেজ এবং সমাজ কল্যাণ সম্পাদক আইয়ুব আলী নির্বাচিত হন।
নির্বাচিত কমিটি আগামী ২০২০-২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। কাউন্সিল অধিবেশনের পূর্বে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইকবাল হোসেনের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন