খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারিকেল পাড়তে গিয়ে গাছেই প্রাণ গেল কৃষকের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:২২ পূর্বাহ্ণ
নারিকেল পাড়তে গিয়ে গাছেই প্রাণ গেল কৃষকের

নিলয় ধর,যশোর  প্রতিনিধি : যশোরের অভয়নগরে রহমত গাজী (৬৫) নামে একজন কৃষকের মৃতদেহ নারিকেল গাছের মাথা থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষিপুর গ্রামে নিজ বাড়ির একটি নারিকেল গাছ থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস একটি দল। মৃত রহমত গাজী লক্ষিপুর গ্রামের মৃত তোরাপ গাজীর ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথায় রহমত গাজী অচেতন অবস্থায় বসে ছিল। শতশত গ্রামবাসী গাছের চারিপাশে দাড়িয়ে আছে। অনেকে চিৎকার করেও রহমত গাজীকে ডাকলেও তিনি কোন উত্তর দিচ্ছেন না।

এই সময় রহমত গাজীর স্ত্রী রিজিয়া বেগমের সাথে কথা হলে তিনি জানিয়েছেন, বুধবার বেলা আনুমানিক ১২ টার সময় তাঁর স্বামী বাড়ির সামনের একটি নারিকেল গাছে ওঠে। গাছের মাথায় ওঠার পর দুটি নারিকেল নিচে ফেলে দেন। প্রায় আধা ঘন্টা পর দেখতে পান স্বামী গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোন সাড়াঁশব্দ না পেলে তিনি প্রতিবেশীদের খবর দেন। তাঁর স্বামী কৃষি কাজের পাশাপাশি নারিকেল পাড়ার কাজ করত। নারিকেল পাড়তে গিয়ে তাঁর স্বামীর কি হয়েছে বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে।
এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার অভিযান। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় গাছের মাথা থেকে বৃদ্ধকে উদ্ধার করেন, নিচে নামাতে সক্ষম হয় তারা।

উদ্ধার দলের প্রধান নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাঁন এহসান উল আলম বলেছেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে চলে আসি। দলের সদস্যদের সহযোগিতায় প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথা থেকে অচেতন ও অক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়, এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাফিজা নার্গিস জানিয়েছেন, নারিকেল গাছ থেকে উদ্ধার করা ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মার গিয়েছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…