কাল শহীদ আহমদুল হক চৌধুরী’র ১৬তম শাহাদাৎ বার্ষিকী
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৫ রাত
আগামীকাল ১০ ই সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, এওচিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী, যুবনেতা মিনহাজ ও খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের ১৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ আহমদুল হক চৌধুরী মেমোরিয়াল হলে কোরআন খতম দোয়া মাহফিল ও ১১সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।এতে সংসদের সভাপতি ওমর ফারুক সংসদ সকল সদস্য সহ সভাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।
২৪ঘণ্টা/এন এম রানা



আপনার মতামত লিখুন