খুঁজুন
, ,

রাউজানে শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত বৃদ্ধ কারাগারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 6 October, 2020, 8:58 pm
রাউজানে শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত বৃদ্ধ কারাগারে

রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীলের নন্দনকানন এলাকায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাধন বড়ুয়াকে (৭৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত সোমবার র‌্যাব-৭ হাটহাজারীর একটি টিম সাধন বড়ুয়াকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে রাউজান থানায় সোপর্দ করলে রাউজান থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর পূর্বে শিশু ধর্ষণের অভিযোগে গত সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির বাবা বাদি হয়ে রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলা নং ০৭, ৫.১০.২০২০।

উল্লেখ্য গত শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীলের নন্দনকানন গ্রামের যামিনী বড়ুয়ার পুত্র সাধন বড়ুয়া তার প্রতিবেশী তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ফুঁসলিয়ে ও লোভ লালসা দেখিয়ে তার বসতঘরের দক্ষিণ পার্শ্বে পুকুরপাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষন করে শিশুটির হাতে ৫০০ টাকার নোট ধরিয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টির সুরাহা না হওয়ায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ধর্ষিতার পিতা, রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভেদভেদী এলাকার মৃত রুহিনী বড়ুয়ার পুত্র সুকুমার বড়ুয়া বলেন, ৮ বছর পূর্বে আমার স্ত্রী মারা যায়। এ সময় আমাদের দুই সন্তান ছোট থাকায় তাদের দেখভাল ও পড়াশোনার কথা ভেবে তাদেরকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীলের নন্দনকানন এলাকায় আমার ছোট বোন প্রতীমা বড়ুয়ার শ্বশুরবাড়ীতে রেখে আসি। দুই ভাই- বোন ফুফুর তত্ত্বাবধানে বেড়ে উঠছিল। গত ৩ অক্টোবর বিকেল আনুমানিক চারটার দিকে আমার বোনের শ্বশুরবাড়ীর সাধন বড়ুয়া (৬৫) ফুসলিয়ে আমার তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু কন্যাকে তার বসতঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ের খালি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার হাতে পাঁচশত টাকার একটি নোট ধরিয়ে দেয়।

পরে আমার মেয়ে ফুফুর ঘরে আসলে তার হাতে টাকার নোট দেখে সেটি কে দিয়েছে জানতে চাইলে আমার মেয়ে তার ফুফুকে পুরো বিষয়টি খুলে বলে। তাৎক্ষনিক আমার ছোট বোন মোবাইলে বিষয়টি আমাকে জানালে আমি চট্টগ্রাম শহরে নিজের গ্রীল ওয়ার্কসপে কাজের ব্যস্ত থাকায় পরদিন সকালে বোনের শ্বশুরবাড়িতে ছুটে যাই। এ সময় আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিস্তারিত আমাকে খুলে বলে। পরে আমার বোন আর আমি মেয়েকে নিয়ে রাউজান থানায় গিয়ে মামলা দায়ের করি। আমি চাই, যে নরপশু আমার মাতৃহারা শিশুকে ধর্ষণ করেছে তার যেন বিচার হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, মামলা দায়ের হওয়ার পর মঙ্গলবার আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। র‌্যাব অভিযুক্ত সাধন বড়ুয়াকে গ্রেফতারের পর রাউজান থানায় সোপর্দ করেছে। তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

২৪ঘণ্টা /এন এম রানা /নিজাম

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।