রাউজানে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও বারি মাল্টা চারা বিতরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৪:২৭ বিকাল
রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্ল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ (ব্যাচ-১) অনুষ্টিত হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে অনুষ্ঠানে ৩০ জন কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমদ।
এতে বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল।
প্রশিক্ষণ শেষে ত্রিশ জন কৃষককে বারি মালটা-১,বারি লেবু-১ ও ২,থাই জাম্বুরা,দার্জিলিং কমলা চারা ও উপকরণসহ কীটনাশক দেওয়া হয়।
২৪ ঘণ্টা/নেজাম



আপনার মতামত লিখুন