খুঁজুন
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হলে বৃহত্তর চাঁন্দগাও -মোহরাকে আধুনিক উপশহরে পরিণত করবো:ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ
নির্বাচিত হলে বৃহত্তর চাঁন্দগাও -মোহরাকে আধুনিক উপশহরে পরিণত করবো:ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কপোর্রেশন নিবার্চনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চাঁন্দগাও থানার মোহরা এলাকাটি এখনও অবহেলিত। এখানে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ পর্যপ্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত হয়ে আসছে। আমি মেয়র নির্বাচিত হলে বৃহত্তর চান্দগাও মোহরা এলাকাকে একটি আধুনিক উপশহরে পরিণত করবো। এছাড়া এখানে একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলবো, যাতে এলাকার মানুষজন চিকিৎসাসেবা পান। শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা, কম্পিিউটার ইন্সটিটিউশন গড়ে তোলাসহ বৃহত্তর চান্দঁগাওয়ে সরকারী স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেব।

তিনি আজ রবিবার (১৭ জানুয়ারী) দিনব্যাপী নগরীর ৫ নং মোহরা ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে গণসংযোগকালে এ কথা বলেন। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মোহরার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মেয়র পদে ধানেরশীষ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে ভোট চান।

মোহরা ওয়ার্ডের কাপ্তাই রাস্তার মাথার পেট্রোল পাম্পের সামনে থেকে গণসংযোগ শুরু করে কামাল বাজার, মৌলভি বাজার, দীঘির পাড়, চেয়ারম্যান কলোনী, গোলাপের দোকান হয়ে কাপ্তাই রাস্তার মোড়ে এসে শেষ হয়।

পূর্ব ষোলশহর ওয়ার্ডের বলিরহাট বাজার থেকে শুরু করে খালাসি পুকুরপাড়, পাক্কা দোকান, সাবান ঘাটা, বাদামতল, চৌধুরী স্কুল, খরমপাড়া, শাহ ওয়ালিউল্লাহ আবাসিক, এক কিলোমিটার হয়ে রাহাত্তার পুল এলাকায় এসে শেষ হয়।

তিনি বলেন, বৃহত্তর চাঁন্দগাও মোহরার অন্যতম সমস্যা জলবদ্ধতা এবং সুপেয় পানির সংকট। কর্ণফুলী নদী ও হালদা নদীর সংলগ্ন এসব নীচু এলাকায় প্রায় সময় জোয়ারের পানিতে ডুবে থাকে। এতে করে জলবদ্ধতার সৃষ্টি হয়ে জনগণকে চরম দূভোর্গ পোহাতে হয়। নগরীর ভরাট হয়ে যাওয়া পুরানো খাল সংস্কার এবং নতুন খাল খননসহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিলে জলবদ্ধতা সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে। মেয়র নিবার্চিত হলে নগরীর সৌন্দয্য বর্ধন করে পর্যটন বান্ধব, সুপেয় পানি, পয়:নিষ্কাশন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেব।

পথসভায় অংশ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নির্বাচনের পরিবেশ এখনও সবার জন্য সমান হয়নি। গণসংযোগে ভয়—ভীতি প্রদর্শন করছে সরকার দলীয় সন্ত্রাসীরা। গতকাল আমাদের গাড়িবহরে হামলা হয়েছে, প্রশাসন তাদের এখনও চিহ্নিত করতে পারেনি। এছাড়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রত্যেক এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রত্যেক ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ডা: শাহাদাত হোসেন একজন সৎ, যোগ্য, ও পরিচ্ছন্ন প্রার্থী। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নগরবাসীর কাছে তিনি খুবই পরিচিত। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি। আগামী ২৭ জানুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করে ডা: শাহাদাতকে বিজয় করবেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, চান্দগাও থানা বিএনপির সভাপতি ও মোহরা ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মো: আজম, পূর্ব ষোলশহর ওর্য়াড কাউন্সিলর প্রার্থী হাসান লিটন, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহে নেওয়াজ চৌধুরী মিনু, মোহরা ওর্য়াড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারন সম্পাদক মো: ফিরোজ খান, বিএনপি নেতা মো: ইদ্রিছ মিয়া, আব্দুল আজীজ, এস এম নুরুল আলম, আব্দুল্লাহ আল সগীর, জসিম উদ্দীন, মো: ইলিয়াছ শেকু, জানে আলম, ম হামিদ, আবুল বশর, আফিল উদ্দীন আহমেদ, দিদারুল আলম হিরামন, হাজী মো: কামাল উদ্দীন, নুরুল আলম লিটন, মাহাবুব আলম, গোলাপুর রহমান, সালামত আলী, গুলজার হোসেন, মো: এসকান্দর, আকতার হোসেন, মনছুর আলম প্রমুখ।

 

Feb2

হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, পবিত্র হজ সামনে। আজ (রোববার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়েছে। হজযাত্রীরা যেসব সমস্যার সম্মুখীন হন, সেগুলো চিহ্নিত করে তা কীভাবে দূর করা যায় কিংবা কমিয়ে আনা যায়, সে বিষয়ে সভায় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এবার হজযাত্রীদের সেবায় যারা নিয়োজিত থাকবেন, তারা সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। হাজীদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।’

এদিকে, আগামী ১৮ এপ্রিল রাত থেকে এ বছর হজের ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ বছর সরকারি উদ্যোগে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি উদ্যোগে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। এসব হজযাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাবেন ৫০ শতাংশ। অন্যরা সোদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমান সংস্থার ফ্লাইটে যাবেন।

সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হাজীদের সব তথ্যাদি অনলাইনে সন্নিবেশিত করা, হজ এজেন্সির কাজের মূল্যায়ন, যেসব হজ এজেন্সি নিয়ে অভিযোগ রয়েছে সেগুলো চিহ্নিত করা, হাজীদের গাইডের জন্য মোয়াল্লেম সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের থেকে নিয়োগের (আগামী হজে থেকে) ব্যবস্থা করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আসছে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

দাম বাড়ল ফার্নেস অয়েলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
দাম বাড়ল ফার্নেস অয়েলের

ফার্নেস অয়েলের (এইচএফও) দাম বাড়িয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে।

রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়, যা মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন দামের ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং বৃহৎ জ্বালানি নির্ভর প্রতিষ্ঠানের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন খরচ বাড়ার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।