সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর চমেক হাসপাতালে মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১, ৪:৫০ বিকাল
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর চমেক হাসপাতালে মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফকিরহাটস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইটের সন্নিকটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ আকাশ বুলবুল (২৫) নামের এক পথচারী নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭টার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত বুলবুল উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার গ্রামের সুলতান আহমদের পুত্র।

জানা যায়, চট্টগ্রামমূখী একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্টো ট- ১৬-২৯৩৫) পথচারী বুলবুলকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন। তবে এব্যাপারে কিছু জানেন না বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে।

২৪ ঘণ্টা/দুলু

Feb2
Feb2