খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান একসূত্রে গাঁথা: শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান একসূত্রে গাঁথা: শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পরিপূর্ণ পাবে তখন, যখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করা হবে। এই চট্টগ্রামের মাটি থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণায় সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সশস্ত্রবাহিনীসহ সকলে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেননি, তিনি রণাঙ্গনে শত্রুর মোকাবেলা করে জীবনবাজি রেখে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও জিয়াউর রহমান একইসূত্রে গাঁথা। জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে মুক্তিয্দ্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা।

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান কোনো খেতাবের জন্য মুক্তিযুদ্ধ করেননি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাত থেকে শোষিত নিপীড়িত নির্যাতিত দেশের মানুষকে রক্ষা করার জন্য য্দ্ধু করেছেন। কিন্তু আওয়ামী লীগ এখন সে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশের গণতন্ত্রকে বার বার হত্যা করেছে। গণতন্ত্র, স্বাধীনতা বলতে দেশে কিছু নেই। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি মাফিয়া রাষ্ট্র হিসাবে পরিচিত করেছে। এ্ই ফ্যাসিবাদ সরকার বিএনপিকে ধংস করার জন্য উঠেপড়ে লেগেছে। মিথ্যা সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। তিনি এখনো মুক্ত নন, তাঁকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলায় দিয়ে সাঁজা দিয়ে আসছে। শেখ হাসিনার সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি এখন তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাড়িয়েছে। এ সরকারের অনিয়ম, দূর্নীতি, লুটপাটের বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। পিছনে তাঁকানোর আর কোনো সুযোগ নেই, এবার সামনে যাওয়ার পালা। মানুষের ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। তিনি এ দেশের খেটে খাওয়া মানুষের মুক্তির নায়ক। স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার ও স্বাধীনতার মহান ঘোষক। জিয়াউর রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে শহীদ জিয়াউর রহমান আছেন। খেতাব কেড়ে নিতে পারবে ফ্যাসিবাদ এ সরকার, কিন্তু জনগণের ভালোবাসা কেড়ে নিতে পারবে না।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন। পাকিস্তানি আর্মিতে থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। আমরা বলে দিতে চাই, শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা বেঁচে থাকতে শহীদ জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তাঁর দাতভাঙা জবাব দিতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, আবদুল গাফফার চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, জামাল হোসেন, আবু মো. নিপার, মোজাম্মেল হক ভিপি, হুমায়ন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, এহসানে মওলা, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইছহাক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহবায়ক শহীদুল্লাহ, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, আলহাজ্ব হাসান চেয়ারম্যান, চেয়ারম্যান আবুল কালাম আবু, সরোয়ার হোসেন, এডভোকেট শওকত ওসমান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির ফজলু, ওলামা দলের আহবায়ক মৌওলানা ফোরকান, সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ মৌওলানা আবদুল করিম, সদস্য সচিব মাহফুজুর রহমান আনিস প্রমুখ।

Feb2

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ বাংলাদেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন।

মানবিক ডিসি জাহিদের কাছে সাহায্যপ্রার্থীদের ঢল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
মানবিক ডিসি জাহিদের কাছে সাহায্যপ্রার্থীদের ঢল

চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানিতে ভিড় বাড়ছেই মানবিক সহায়তা প্রত্যাশী মানুষের। অসুস্থতা, দারিদ্র্য, কর্মহীনতা ও চরম আর্থিক সংকটে পড়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন শেষ আশ্রয়ের খোঁজে। এসব আবেদন ঘেঁটে দেখা গেছে—প্রতিটি কাগজের আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার তীব্র আর্তি।

ক্যানসারে আক্রান্ত লাভলী দাস গুপ্তা ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে তিনি আজ বুধবার (৮ এপ্রিল) সারা দেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। চিকিৎসা বন্ধ হয়ে গেলে জীবন ঝুঁকিতে পড়বে জেনে জেলা প্রশাসক তাকে আর্থিক সহয়তা প্রদান করেন তাৎক্ষণিকভাবে।

৫৫ বছর বয়সী মোহাম্মদ সুমন গুরুতর অসুস্থতায় ভুগছেন। রোগ নির্ণয়ের জন্য তাকে একাধিক পরীক্ষা করাতে হয়েছে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এসব পরীক্ষার খরচ বহন করতে গিয়ে তিনি এখন আর্থিকভাবে বিপর্যস্ত। জেলার অভিভাবককে তিনি জানান, প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আর নেই। তাকেও নিরাশ করলেন না মানবিক ডিসি।

একইভাবে ৬৫ বছর বয়সী হাছিনা বেগমও চিকিৎসা ব্যয়ের ভারে ন্যুব্জ। বয়সজনিত অসুস্থতায় ভুগলেও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা নিতে পারছেন না। জীবনের এই শেষ সময়ে চিকিৎসা সহায়তা না পেলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানান জেলার শীর্ষ কর্মকর্তাকে।

জামিলা বেগম নামের এক নারী জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে ডিসি জাহিদুল ইসলামকে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের আয়ের কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় তিনি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। জেলা প্রশাসকের আর্থিক সহয়তা পেয়ে উচ্ছ্বসিত জামিলা।

অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারানোর কথা জানিয়েছেন মো. মনজুর আলম আরেক নাগরিক। আগে উপার্জন করে পরিবার চালালেও বর্তমানে কাজ করতে না পারায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ জোগানোও এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয় জেলা প্রশাসককে। তার পাশেও দাড়ালেন মানবিক ডিসি।

মো. নুরুল ইসলাম আরেক অসহায় নাগরিক দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। ধার-দেনা করে চিকিৎসা চালালেও এখন আর কোনো উপায় নেই। চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে তিনি জেলা প্রশাসকের জরুরি সহায়তা কামনা করেছিলেন। তাকেও ফিরিয়ে দেননি ডিসি জাহিদুল ইসলাম।

একই নামে আরেক প্রবীণ নাগরিক নিজেকে বয়সের ভারে ন্যুব্জ ও অসহায় উল্লেখ করে চিকিৎসা সহায়তা চেয়েছেন। তিনি জানান, শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি সম্পূর্ণ অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তাকেও নিরাশ করেন নাই ডিসি।

রাঙামাটি জেলার লংগদু উপজেলার বাসিন্দা, বর্তমানে চট্টগ্রামে বসবাসরত মো. সামাদ আলী জেলা প্রশাসককে বলেন, দারিদ্র্য ও অসুস্থতার কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি নিজেকে সম্পূর্ণ অসহায় উল্লেখ করে ডিসির সহযোগিতা কামনা করেছিলেন। তাকেও নগদ অর্থ সাহায্য করলেন জেলা প্রশাসক।

গণশুনানিতে জমা পড়া আবেদনগুলোর সার্বিক চিত্রে দেখা যায়, অধিকাংশ আবেদনকারী দীর্ঘমেয়াদি বা জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। আবার অনেকে অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে এ ধরনের আবেদন সরাসরি শোনা হচ্ছে এবং তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রক্রিয়া প্রশাসনকে মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং জরুরি সহায়তা প্রদানে কার্যকর ভূমিকা রাখছে।

দিল্লিতে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
দিল্লিতে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর তারা একান্তে আলোচনা করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের আঞ্চলিক ও দ্বীপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আজ বিকেলে আতিথেয়তা দিতে পেরে আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছি। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। আমরা ভবিষ্যতেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে সম্মত।’

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

এ শুভেচ্ছা সফরে গতকাল দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। ভারতে পৌঁছানোর প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর আজ সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে প্রাতঃরাশ সভায় যোগদান করেন। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

২০২৪-এর জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে বলে মনে করছেন অনেকে।

আগামী ১১ ও ১২ তারিখ মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর আগে পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়ে ভারত সফরে যান তিনি।