বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ব্যাপক আয়োজন
সীতাকুণ্ড প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
বুুধবার সকালে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ মাহফিল, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, আলোোচনা সভা এবং সন্ধ্যায় আতশবাজি জ্বালানো।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বারেক সওদাগর, ইউপি সদস্য মোঃ রাশেদ, সেলিম উদ্দীন, সফিউল আলম, লাকি আক্তার, কোহিনুর বেগম, আওয়ামী লীগ নেতা আরশেদ মাহমুদ সোহাগ,আবু তাহের, কামরুজ্জামান, ঈসমাইল, মুন্সি কোম্পানি, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দীন জিকু, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দীন, ইঞ্জিনিয়ার নজরুল, পিয়ার মুহাম্মদ, মোঃ নবী, মামুন, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, ছাত্রলীগ নেতা কামরুল, ইমাম উদ্দীন চৌধুরী আদিল, নাজমুল, আশ্রাফ, তারেক, রবিন, রানা, তাসিন, সজিব, আরিফ, রায়হান প্রমুখ।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন