সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় কাটার হেলপার নিহত, আহত ১
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দূর্ঘটনায় বুলবুল ইসলাম (৩৪) নামে এক কাটার হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হারুনর রশীদ নামে এক হেলপার আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত বুলবুল নওগাঁ জেলার মান্দা থানার নলতৈড় গ্রামের মমতাজের পুত্র।
জানা যায়, বুলবুল সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার হেলপার হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে পুরাতন স্ক্র্যাপ জাহাজের কাজ করার সময় ৬০০ (ছয়শত) এ্যালুমিনিয়ামের ট্যাংক কাটিং করার সময় অসাবধানতা অবস্থায় তার গায়ে পড়ে। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজ ভাঙা কারখানায় দূর্ঘটনায় এক শ্রমিক মারা গেছে। লাশ মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন