ভাটিয়ারীতে চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছে সফি,সাহায্যের আকুতি
সীতাকুণ্ড প্রতিনিধিঃ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মোঃ সফি (৪৫) নামের এক হতদরিদ্র ব্যক্তি। তিনি সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খায়রুল আলম মেম্বারের বাড়ির মৃত শামসুল আলম এর পুত্র। সফি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছে।
জানা গেছে, চলিত বছরের ১৪ জানুয়ারী বাড়ির পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুতস্পৃষ্টে সে মারাত্মক জখম হন। সেসময় তার দুইহাত, দুই চোখ, দুই পা এবং কোমড়ে আঘাত পান। একটি চোখ তার অকেজো হয়ে যায়। দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও তিনি সুস্থ্য হননি। সহায় সম্পত্তি যা ছিল সব বিক্রি করেও তিনি সুস্থ্য হননি। চিকিৎসা খরচ চালাতে না পেরে হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরে আসেন তিনি।
বর্তমানে স্ত্রী, দুই কন্যা আর বৃদ্ধ মা’কে নিয়ে একটি ভাড়া বাসায় চরম দুঃসহ জীবন-যাপন করছেন সফি। নিয়মিত দিতে পারছেনা ঘর ভাড়া, খেতে পারছেন না ঔষধ। তার চিকিৎসার জন্যে প্রয়োজন অনেক টাকার।
সফি বলেন, খুবি মানবতার জীবন-যাপন করছি। আমার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। মানবতার খাতিরে সমাজের বিত্তশালীরা একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে আমার উন্নত চিকিৎসা করানো সম্ভব হবে। সমাজের হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতায় এগিয়ে আসার আহবান (বিকাশ: ০১৮১৪-৮৭১৮১০)।
এন-কে


আপনার মতামত লিখুন