খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার রাউজান আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ৫:০৯ অপরাহ্ণ
শনিবার রাউজান আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : শনিবার রাউজান আসছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:)।

রাউজান উপজেলা গাউসিয়া কমিটি (উত্তর) শাখা আয়োজিত রামাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এম,পি।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন শাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মা.জি.আ.)।

এদিন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:) মাগরিব ও এশার নামাজে ইমামতি করবেন।

একইদিন আসরের নামাজের পর রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পূর্ণ পর্দা সহকারে মহিলাদের বায়াত করাবেন।

রাহমাতুলল্লিল আলামিন সুন্নী কনফারেন্স প্রস্তুতি কমিটির পক্ষে চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান বলেন, রামাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সের আনুষ্ঠানিকতা বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হবে।

কনফারেন্সে গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ওলেমায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। কনফারেন্স উপলক্ষে ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাস্তবায়ন কমিটি। আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:) আগমনকে ঘিরে সুন্নি জনতার মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ।

এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান উপজেলা উত্তর ও দক্ষিণসহ প্রতিটি ইউনিট কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাউজান উপজেলা সদরে বিরাজ করছে সাজ সাজ রব। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে তৈরী করা হচ্ছে বিশাল স্টেজ ও প্যান্ডেল।

রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সে লাখো সুন্নি জনতার উপস্থিতি হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…