উওর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হারুন পাশা
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১২:৩৬ রাত
চট্টগ্রামের রাউজান উপজেলার উওর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত (৩ এপ্রিল)
রবিবার অনুমোদিত ৪ সদস্যের এই এডহক কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ হারুন পাশা । এডহক কমিটির অন্য ৩ জন হলেন- সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খায়রুল বশর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে, মোহাম্মদ হাসান এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ এমরান উদ্দীন। এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা কমিটি গঠন করতে হবে। তবে প্রথমবারের মতো এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ হারুন পাশা।



আপনার মতামত লিখুন