লোহাগাড়ায় ইনসাফ রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১২:৫৩ রাত
লোহাগাড়ায় ইনসাফ রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইনসাফ রেস্তোঁরাসহ দুই ব্যবসা প্রতিষ্টান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লোহাগাড়া
থানা পুলিশ সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, অভিযানে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোঁরাকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই এলাকার মাহি ফুডসকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক হাজার টাকা অর্থদণ্ড ও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Feb2
Feb2