আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯, ৬:১১ সন্ধ্যা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুই’শ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত একটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের নঈম উদ্দিন (২২), জাফর (৩৮), খোকন (১৯), মবিন হোসেন (১৮)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই’শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মতামত লিখুন