খুঁজুন
, ,

আগের চার কোটি টাকা জলে : ১২ কোটি টাকার নতুন প্রকল্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 12 September, 2022, 7:32 pm
আগের চার কোটি টাকা জলে : ১২ কোটি টাকার নতুন প্রকল্প

চট্টগ্রাম নগরীর জাতিসংঘ পার্কে আধুনিকায়নে আগের চার কোটি টাকা জলে গেলেও নতুন করে নেয়া হয়েছে প্রায় পৌনে ১২ কোটি টাকার প্রকল্প। পার্কটিতে ১১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্প বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর। এ জন্য পূর্বের চার কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সুইমিংপুল ও একটি জিমনেশিয়াম ভেঙ্গে ফেলা হচ্ছে। গত ৪ জুলাই গণপূর্তের জাতিসংঘ সবুজ উদ্যান উন্নয়ন’ নামে এ প্রকল্পটি অনুমোদন পায়। দুই বছর মেয়াদি প্রকল্পের কাজ আগামী ২০২৪ সালের জুনে শেষ হবে। প্রকল্প বাস্তবায়নের পর উদ্যান রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) চিঠি দিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে গণপূর্তের চিঠি পাওয়ার পর সিটি করপোরেশন সুইমিংপুল-জিমনেশিয়াম অপসারণের প্রক্রিয়া শুরু করেছে।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতিসংঘ পার্কে গণপূর্ত অধিদপ্তর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে। এ জন্য সুইমিংপুল ও জিমনেশিয়াম ভেঙ্গে ফেলতে হবে। এগুলো অপসারণের জন্য চলতি মাসেই নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হবে। ঠিকাদার নিয়োগের এক মাসের মধ্যে স্থাপনাগুলো অপসারণ করা হবে।

প্রকল্পের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে গতমাসের শুরু দিকে দেয়া চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী প্রকল্পটির অনুমোদন দিয়েছেন। এখন চট্টগ্রামের গণপূর্ত অধিদপ্তর দরপত্র আহŸান করার প্রক্রিয়া শুরু করেছে। তাই জরুরি ভিত্তিতে পার্কে থাকা দুটি সুইমিংপুল ও একটি জিমনেশিয়াম অপসারণ প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেয়রকে চিঠিতে অনুরোধ জানানো হয়।

গণপূর্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ বলেন, জাতিসংঘ পার্কের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পার্কের বিদ্যমান স্থাপনাগুলো ভেঙ্গে ফেলতে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। ব্যবহার উপযোগী ও আধুনিক সবুজ উদ্যান স্থাপনের জন্য সুপারিশ করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন।

প্রকল্পের নথি পর্যালোচনায় দেখা যায়, পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ২ দশমিক ২৭ একর জায়গার ওপর জাতিসংঘ পার্কের অবস্থান। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় উদ্যানটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে উদ্যান ৩ থেকে ৪ ফুট পানির নিচে ডুবে থাকে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে গণপূর্তের মালিকানা দ্ব›েদ্ব উদ্যোগটি স্থবির হয়ে পড়ে। পরে অবশ্য তা নিষ্পত্তি হয়।নতুন প্রকল্পের আওতায় সীমানাপ্রাচীর, প্রবেশ ফটক, অফিস, দোকান, টিকিট কাউন্টার ও শৌচাগার নির্মাণ করা হবে। হাঁটার জন্য থাকবে আলাদা পথ। বসার জন্য থাকবে আসন। থাকবে ঝরনা। এ ছাড়া উদ্যানে আসা শিশুদের জন্য খেলাধুলা ও শরীরচর্চার সরঞ্জামের ব্যবস্থা করা হবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সভায় গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জিমনেশিয়াম-সুইমিংপুল পরিকল্পিত ও মানসম্মতভাবে নির্মাণ করা হয়নি।

জাতিসংঘ উদ্যানের দুটি অংশ। একটি অংশে রয়েছে জিমনেশিয়াম ও সুইমিংপুল। জিমনেশিয়াম-সুইমিং পুল সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। মূল ফটকে সব সময় তালা ঝোলানো থাকে। ভেতরে প্রবেশের সুযোগ নেই। সুইমিংপুল দুটি ময়লা পানিতে ভর্তি।

উদ্যানের আরেকটি অংশের এক পাশে বৃষ্টির পানি জমে আছে। বসার তেমন কোনো ব্যবস্থা নেই। মাটির স্তুপ ফেলা হয়েছে। এর মধ্যেই বিকেলে লোকজন ঘুরতে আসে।

এদিকে সুইমিংপুল-জিমনেশিয়াম পরিকল্পিত ও মানসম্মতভাবে নির্মাণ করা হয়নি গণপূর্ত অধিদপ্তরের এমন অভিযোগ মানতে নারাজ চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মনজুর আলম। তিনি বলেন, তাঁর সময়ে প্রকৌশলীদের পরামর্শ নিয়েই পরিকল্পিতভাবে সুইমিংপুল-জিমনেশিয়াম নির্মাণ করা হয়েছে।

জিমনেশিয়াম ভবনটি সাত হাজার বর্গফুট জায়গার ওপর গড়ে তোলা হয়েছে। তবে জিমনেশিয়ামের ভেতরে শরীরচর্চার কোনো সরঞ্জাম নেই।

২০১৫ সালের জুন মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান স্থাপনাগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। একই বছরের জুলাইয়ে সিটির নতুন মেয়রের দায়িত্ব নেন আ জ ম নাছির উদ্দীন। মেয়র বদলের পর পার্কটির সুইমিংপুল-জিমনেশিয়াম কোনো কাজে লাগানো হয়নি। ২০১৬ সালে পার্কের মালিকানা নিয়ে গণপূর্তের সঙ্গে সিটি করপোরেশনের বিরোধ দেখা দেয়।

জে-আর/জে-এম

Feb2
Feb2

নগরীর ২৫ ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক: মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 8:24 pm
নগরীর ২৫ ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক: মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন ও কর্ণফুলী নদীর দূষণ রোধে ২৫টি ওয়ার্ডে পাইলট প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই কার্যক্রমের জন্য নগরবাসীর কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির ১০ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, বর্তমানে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় এক হাজার মেট্রিক টন বর্জ্য সংগ্রহের বাইরে থেকে যাচ্ছে। ফলে অনেকেই যত্রতত্র ময়লা ফেলছেন, যা নালা-নর্দমা ভরাট, জলাবদ্ধতা সৃষ্টি এবং কর্ণফুলী নদীর দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
“বিনামূল্যে বর্জ্য সংগ্রহে বছরে হয়তো ১৫ থেকে ২০ কোটি টাকা ব্যয় হবে, কিন্তু এর সুফল দীর্ঘমেয়াদে নগরবাসী ভোগ করবে। অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা সম্ভব হলে ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।”

সবুজ জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, চট্টগ্রামে ইউটিলিটি-স্কেল সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সরকারি জমি বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। তিনি জানান, কর্ণফুলী নদরীর ওপারে সম্ভাব্য একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। জমি বরাদ্দ পাওয়া গেলে আধুনিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত হবে।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী নগরীর ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরলে মেয়র বলেন, চলতি বছরের প্রথম সাত মাসে ডেঙ্গু পরিস্থিতি আগের বছরগুলোর তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে জুলাই মাসে বৃষ্টির কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তিনি বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এডিস মশার প্রজনন রোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

মেয়র জানান, বর্তমানে কোতোয়ালী, বায়েজিদ, বন্দর, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া ও আকবরশাহ এলাকাকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সকালে লার্ভিসাইড এবং বিকেলে অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও ১৪টি বিশেষায়িত ফগার মেশিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বীকৃত আধুনিক মশকনাশক ব্যবহার করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর প্রমাণিত হয়েছে। একই সঙ্গে নগরবাসীকে বাসার ছাদ, টব, বারান্দা, এসির ট্রে, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে জমে থাকা পরিষ্কার পানি অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

নগরীর সেবার মান আরও বাড়াতে প্রকৌশল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় বিদ্যমান ৬টি জোনকে ৮টি জোনে উন্নীত করার প্রস্তাব সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক দায়িত্বের পরিধি কমিয়ে আনলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আরও কার্যকরভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

ডিজিটাল নাগরিক সেবা প্রসঙ্গে মেয়র বলেন, চসিকের নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা অ্যাপে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮৬৫টি অভিযোগ জমা পড়েছে, যার ১২৩৮ টি সমাধান করা হয়েছে। তিনি বলেন, নাগরিকরা ছবি তুলে সরাসরি অভিযোগ পাঠাতে পারছেন এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে তা মনিটরিং করছে। এর মাধ্যমে জবাবদিহিতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

নগরীর যানজট নিরসনে পরিবেশবান্ধব ই-রিকশা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন মেয়র। তিনি বলেন, নিবন্ধিত প্যাডেলচালিত রিকশার মালিকদের মাধ্যমে ধাপে ধাপে বৈধ ও পরিবেশবান্ধব ই-রিকশা চালু করা হবে। এতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা কমবে, চালকদের কর্মসংস্থান বজায় থাকবে এবং নগরীর যানজটও অনেকাংশে হ্রাস পাবে।

সভায় নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযানে পুলিশ প্রশাসনের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী অবৈধ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা জানান, উচ্ছেদের পর দ্রুত পুনরায় দখল হয়ে যাওয়ায় স্থায়ী সমাধানের জন্য নিয়মিত পুলিশি সহায়তা প্রয়োজন।

এদিকে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কার্যক্রম শতবর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে শতবর্ষ স্মারক প্রকাশনা, শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি এবং বিভিন্ন শিক্ষামূলক আয়োজন বাস্তবায়ন করা হবে।

সভায় বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তাবৃন্দ, চসিকের বিভাগীয় প্রধানবৃন্দ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল : শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 8:10 pm
জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল : শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নগরের জামিয়াতুল ফালাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি বিএনপির দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী ধারাবাহিক রাজনৈতিক লড়াইয়ের স্বাভাবিক পরিণতি। দীর্ঘদিনের দমন-পীড়ন, গণতান্ত্রিক সংকট ও মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।

তিনি বলেন, চট্টগ্রামে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ ছিলেন। আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ধারাবাহিক দিকনির্দেশনা দিয়েছেন এবং দেশবাসীকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে। এই অর্জনকে অর্থবহ করতে হলে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এটি ছিল ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক, কৃষক, পেশাজীবী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল। দীর্ঘদিনের বৈষম্য, ভোটাধিকার হরণ, দমন-পীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভই শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। অসংখ্য নেতাকর্মী গুম, খুন, কারাবরণ, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এই দীর্ঘ আন্দোলনই জুলাই গণঅভ্যুত্থানের জন্য একটি শক্ত রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি করেছিল। ইতিহাস রচনার ক্ষেত্রে কারও অবদান খাটো না করে প্রত্যেকের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে। ৫ আগস্টের বিজয় সমগ্র জাতির সম্মিলিত আত্মত্যাগের অর্জন।

বিশেষ অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান এমপি বলেন, বিএনপির একটি শক্তিশালী সামাজিক ভিত্তি রয়েছে এবং সেই ভিত্তিই জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্র-জনতার নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই ৫ আগস্টের বিজয় সম্ভব হয়েছিল।
তিনি বলেন, সেদিন সরকারের দমন-পীড়ন ও ভয়ভীতি উপেক্ষা করে লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছেই স্বৈরাচারের পতন ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় শিক্ষা হলো—জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো অন্যায় কিংবা স্বৈরাচার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন,প্রত্যেকটি বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন ছিল। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয়। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমার আপনার সকলের দায়িত্ব। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা বছরের পর বছর গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, সেই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই বিজয় অর্জিত হয়েছে।যদি এই আন্দোলন ব্যর্থ হতো তাহলে ফ্যাসিস্ট সরকার আমাদের অনেকের ফাঁসি দিয়ে দিত। অনেক নেতাকর্মীদের গুম ও ক্রস ফাইয়ারের শিকার হতে হতো। কিন্তু ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, সদস্য ইকবাল চৌধুরী, আবুল হাসেম, ইস্কান্দর মির্জা।

নগরীর যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে: চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 8:03 pm
নগরীর যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে: চসিক মেয়র

নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরজুড়ে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি ভবিষ্যতে আরও ৭–৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৩ আগস্ট) নগরীর ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাঠগড় মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৯টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে। এসব ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। যেসব ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সংস্কারের উদ্যোগও নেয়া হবে।

কাঠগড় মোড়ে নির্মাণাধীন ফুটওভার ব্রিজটি ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩৫ মিটার, যা প্রায় ১১৫ ফুট এবং প্রস্থ ৩ মিটার। এতে দুই পাশে একটি করে মোট দুটি সিঁড়ি থাকবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এ এলাকায় বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। বিশেষ করে দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে ফুটওভার ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে।

তিনি বলেন, নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভার ব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন—উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লক্ষ্য।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম মাহিসহ স্থানীয় জনপ্রতিনিধি, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।