ব্রুনাইর সুলতান ঢাকায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ২:৫৭ দুপুর
দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সুলতানকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সুলতান এই প্রথম ঢাকা সফরে আসলেন।
সুলতানের সফরসঙ্গী হিসেবে আছেন রাজ পরিবারের সদস্য, ব্রুনাইর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
এন-কে



আপনার মতামত লিখুন