ভোক্তা অধিকার সংরক্ষণ আইন—২০০৯ অধিকতর প্রচারে সেমিনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৫:৪৫ সন্ধ্যা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন—২০০৯ অধিকতর প্রচারে সেমিনার

হাটহাজারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন—২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে আজ ২০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সহকারী কমিশনার ভূমি আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিমে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক,

ইন্সপেক্টর আমির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিসালত আহমেদ, ক্যাব হাটহাজারী উপজেলার সভাপতি জিয়া চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া,

সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য শ্যামল নাথ, পৌরসভা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, নিসচা হাটহাজারীর সভাপতি ওজাইর আহমদ হামিদী,

যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2