খুঁজুন
, ,

সাতকানিয়ায় প্রতিপক্ষ কুপিয়েছে ব্যবসায়ীসহ ৩ জনকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 25 October, 2022, 5:40 pm
সাতকানিয়ায় প্রতিপক্ষ কুপিয়েছে ব্যবসায়ীসহ ৩ জনকে

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী ও কৃষকসহ ৩ জনকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে কৃষক নুরুল আমিন(৪০)কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মুখে ও দুপায়ে লম্বা কিরিজ দিয়ে কোপানো হয়েছে। আহত ফার্নিচার ব্যবসায়ী হারুনুর রশিদকে (৩৮) ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বকে (৩৬) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত(২৩ অক্টোবর) রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছদাহ ইউনিয়নের মিঠাদিঘী বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আরিফুর রহমান চৌধুরী জানান, রোয়াজিরপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত একমাস আগে ছদাহ ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলামকে মারধর করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মমতাজসহ অন্যরা।

ওই সময় তাদের বিরুদ্ধে মামলা করলে রোববার আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মমতাজ ভাড়াটিয়া ৮-১০ জন সন্ত্রাসী এনে মিঠাদিঘী বাজারে ব্যবসায়ী হারুনের ফার্নিচার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে কৃষক নুরুল আমিনসহ তিনজন গুরুতর আহত হন। হামলায় নেতৃত্ব দেন সন্ত্রাসী রিদুয়ান।

এ সময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে রোয়াজিরপাড়ায় মমতাজের বাড়িতে অবস্থান নিলে লোকজন বাড়িটি ঘিরে পেলে। পরে পুলিশ এসে লোকজনকে সরিয়ে সেখানে মধ্যরাত পর্যন্ত অবস্থান নেয়।

আহত নুরুল আমিনের মা মমতাজ বেগম জানান, আমার ছেলে তার দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সন্ত্রাসীরা এসে কিরিজ দিয়ে কুপিয়েছে। এতে ছেলের চোখের নিচে ও দুই পায়ে কেটে গেছে।

সাতকানিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। গত (২৪ অক্টোবর) সোমবার থানায় উক্ত ঘটনায় মামলা রুজু হয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 2:54 pm
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা এবং দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া।

এদিন বেলা ১১টা ৪৮ মিনিট থেকে রায় পড়া শুরু হয়। প্রথমেই রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের জন্য অনুমতি চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এরপর অনুমতি সাপেক্ষে এ কার্যক্রম বিটিভিতে সরাসরি দেখানো হয়।

শুরুতেই এ মামলার আসামিদের দায় পড়ে শোনান ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা। এরপর চার্জ পড়েন বিচারক মোহিতুল হক এনাম। আর রায় ঘোষণা করেন বিচারপতি শফিউল আলম মাহমুদ।

এদিকে, বেলা ১১টা ৩৫ মিনিটে গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে তোলা হয়। মামলার অপর চার আসামি পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে চালানো পুলিশের গুলি থেকে প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে ওঠেন আমির হোসেন। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা আমিরের ওপর ছয় রাউন্ড গুলি ছোড়েন দুই পুলিশ সদস্য। এতে জীবন বাঁচলেও গুরুতর আহত হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে দুজন নিহত হন।

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 1:30 pm
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের সমীকরণ। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল মিলিয়ে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ।

গ্রুপ ‘এ’ থেকে নকআউটে উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ‘সি’ গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।

‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর। ‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। ‘জি’ গ্রুপ থেকে বেলজিয়াম ও মিসর, ‘এইচ’ গ্রুপ থেকে স্পেন ও কেপ ভার্দে।

‘আই’ গ্রুপ থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। ‘কে’ গ্রুপ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো। আর ‘এল’ গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট।

গ্রুপ পর্ব শেষে রাউন্ড অব ৩২-এর সূচিও চূড়ান্ত হয়েছে। রাউন্ড অব ৩২-এর লড়াই শুরু হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে। একই দিন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের।

৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্ট লড়বে নরওয়ের সঙ্গে।

১ জুলাই ভোর ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন। সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গো।

২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিপক্ষে। সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

৩ জুলাই ভোর ১টায় স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ভোর ৫টায় পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সকাল ৯টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া।

রাউন্ড অব ৩২-এর শেষ দিনের প্রথম ম্যাচে ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিসরের বিপক্ষে। ভোর ৪টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। আর সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২।

৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:42 am
৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে যা হলো তা হয়তো কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। এই গোল স্বপ্ন দেখাচ্ছিল ইরানকেও। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ইরানের সেই স্বপ্ন ভেঙে দিল অস্ট্রিয়া। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান।

শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইরান। এতে গ্রুপে তৃতীয় হলেও শেষ বত্রিশের ওঠার আশা টিকে ছিল তাদের। কিন্তু সেই আশায় প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করছিল ‘জে’ গ্রুপের আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ওপর। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চ আর উত্তেজনায় ম্যাচটি সমতায় শেষ হয়।