খুঁজুন
, ,

সিআরবি রক্ষায় নাগরিক সমাজের সমাপনী সাংস্কৃতিক সমাবেশে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 4 November, 2022, 8:26 pm
সিআরবি রক্ষায় নাগরিক সমাজের সমাপনী সাংস্কৃতিক সমাবেশে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

জাতীয় সংগীত, জাগরণের গান, লালনগীতি, আবৃত্তি, অভিনয় আর বিশিষ্টজনদের কথামালা দিয়ে শেষ হয়েছে সিআরবি রক্ষায় গঠিত নাগরিক সমাজ চট্টগ্রাম’র সমাপনী সাংস্কৃতিক সমাবেশ। আগামীকাল শনিবার শীর্ষ রাজনৈতিক, মন্ত্রী, মেয়র আর বিশিষ্ট নাগরিকদের নিয়ে আনন্দ মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ৪৮৩ দিনের প্রতিবাদ কর্মসূচি।

শুক্রবার বিকেলে সিআরবি চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা, সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর সিআরবিকে নিয়ে লেখা প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পী আলাউদ্দিন তাহের, অসীম দাশগুপ্ত ও নারায়ণ দাশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই-তিনি চট্টগ্রামবাসীর আবেগের প্রতি একত্মতা প্রকাশ করে সিআরবি থেকে হাসপাতাল সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন, আমাদের বিশ্বাস ভবিষ্যতেও চট্টগ্রামের এই সবুজ প্রকৃতি সিআরবি রক্ষা করার জন্য তিনি আরো উদ্যোগী হবেন। পরিবেশ সুরক্ষায় ভূমিকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বে অন্যতম পরিবেশবাদী নেতা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তরা বলেন, দীর্ঘ দেড় বছরের কাছাকাছি ধরে সিআরবিকে রক্ষা করার জন্য আন্দোলন করে আসছে নাগরিক সমাজ চট্টগ্রাম ও চট্টলার সাধারণ আপামর জনতা। প্রগতিশীল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, যুব আর ছাত্রনেতা, তারুণ্যের হাতধরে গড়ে উঠা নাগরিক সমাজ চট্টগ্রাম আন্দোলন চালিয়ে নিয়েছে বিরতিহীনভাবে। যা একদিনের জন্য বন্ধ হয়নি। এমনকি ঈদ, পূজাপার্বণসহ উৎসবের দিনও চলেছে। আন্দোলন ইতিহাসে এমন দীর্ঘ লম্বা আন্দোলন নজিরবিহীন। টানা ৪৮২ দিনের আন্দোলন প্রতিকূল আবহাওয়া, রোদ, বৃষ্টি কোনো কিছুই থামাতে পারেনি। নাগরিক সমাজ চট্টগ্রাম অনেক সহকর্মী তাদের মূল্যবান সময় নষ্ট করে এ আন্দোলনে প্রতিদিন উপস্থিত হয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর চট্টগ্রামের সিংহভাগ সমাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এ আন্দোলনে সম্মতি জানিয়ে এ আন্দোলনে উপস্থিত হয়েছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর বিশেষ করে সাংবাদিক ভাইয়েদের কাছ থেকে আমরা যে পরিমাণ সাপোর্ট পেয়েছি তা বলার বাইরে তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর যারা আমাদের আন্দোলনের মূলশক্তি চট্টলার সাধারণ জনগণ ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, আইনজীবী, সরকারি কর্মকর্তা, শ্রমিক, কৃষক, দিনমজুর, সমাজিক সংগঠনন সর্বপরি সকল শ্রেণী পেশার মানুষ আপনারাই এ আন্দোলনের গতিপথ দেখিয়েছেন আপনাদেরই প্রতি অশেষ কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন সাইফুদ্দিন মাহমুদ খান, কায়সারুল আলম, সৈয়দ মোসলেহ উদ্দিন মানিক, অজয় চক্রবর্তী, রনি দাশ, কথা চৌধুরী, জুলি,শাহীন রহমান, সীমা সেন,প্রেম লাল, ঐশী ভট্টাচার্য, অসীম দাশ, হাসান জাহাঙ্গীর, কবিতা পাঠ করেন কবি আবু মুসা চৌধুরী, উৎপল কান্তি বড়ুয়া, মোদাচ্ছের আলী, মিনু মিত্র, বিপ্লব কুমার সেন, আবৃত্তি করেন তৈয়বা জহির আরশি, শ্রুতিনাটক করেন মঈন উদ্দিন কোহেল ও ইলমা আইলিন মৃত্তিকা। বউল গান পরিবেশন করেন ড. হানিফ মিয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম, নাগরিক সমাজের সদস্য সচিব নাগরিক সমাজ চট্টগ্রাম, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুরজ রহমান, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুচ সালাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ এইচএম জিয়াউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, শ্রমিকলীগ নেতা আহাদ, কেন্দ্রীয় জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, ঋত্বিক নয়ন, বেলায়েত হোসেন, যুব নেতা হেলাল উদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক সম্পাদক সম্পাদক নূরুল আজিম রনি, শিবু দাশ, সব্যসাচী টিটু, রাহুল দাশ, অ্যাডভোকেট রাশেদুল আলম, সাজ্জাদ হোসেন জাফর, মাহমুদুল করিম, মাইমুন উদ্দিন মামুন প্রমুখ।

২৪ঘণ্টা/এসএ

Feb2
Feb2

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 11:48 pm
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:31 pm
প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে বা ঘাঁটি নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। সাইবার হামলা ও নতুন বহুমাত্রিক হুমকি মোকাবিলায় দেশীয়ভাবে ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে অবহিত করেন সরকারপ্রধান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের সমগ্র আকাশসীমার নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ঢাকা ও অন্যান্য শহরের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুত রাখা জরুরি। তিনি উল্লেখ করেন, পৃথক বিমানঘাঁটি ও রানওয়ে নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি বিষয়। বাংলাদেশের সীমিত ভূমি ও বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে কেবল প্রশিক্ষণের জন্য পৃথক রানওয়ে না বানিয়ে বিদ্যমান সুবিধার যথাযথ ব্যবহারকেই সরকার অধিক বাস্তবসম্মত মনে করছে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কথা স্বীকার করলেও আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ পিছিয়ে রয়েছে—এমন বক্তব্য সঠিক নয় বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তির সহায়তায় ৫ থেকে ১০ দিনের আগাম পূর্বাভাসসহ ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত ও অন্যান্য দুর্যোগের সতর্কবার্তা দিচ্ছে। পূর্বাভাস সক্ষমতা আরও আধুনিক ও নিখুঁত করতে পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত ডেটা বিশ্লেষণ ও দক্ষ জনবল তৈরির চেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা এবং সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির পৃথক দুই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা আধুনিকায়ন ও বেসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের আইনি ভিত্তি তুলে ধরেন। শিরীন সুলতানের প্রশ্নের জবাবে তিনি জানান, বহুমাত্রিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সমুদ্রে নজরদারি বাড়ানোর কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, অসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের স্পষ্ট নীতিমালা রয়েছে। তিনি জানান, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন দেশের সার্বিক নিরাপত্তায় এবং ‘In Aid to the Civil Power’ নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ ও ক্রান্তিকালে অসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনী সরাসরি সহায়তা করে থাকে। এছাড়া ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১২৯ ধারা অনুযায়ী অসামরিক আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়।

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:16 pm
১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৮৫ টাকা। গত মাসে যা ছিল ১৫৯৮ টাকা।

আজ বুধবার নতুন দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হবে।

এর আগে, জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্ট মাসে দাম বাড়ানো হয়েছিল ৭০ টাকা। যদিও জুলাইয়ে তার আগের মাস জুনের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে দাম প্রতিকেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।