সাতকানিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৬:১৩ সন্ধ্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় সাতকানিয়া-দোহাজারী সংযোগ সেতুর সাঙ্গু নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার (১২ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মো: শহীদ(৪৭)। সে উপজেলার পশ্চিম কাটগড় ১নং ওয়ার্ড এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
২৪ ঘণ্টা / জেআর



আপনার মতামত লিখুন