খুঁজুন
, ,

৪৬ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার : রাউজানে ডাকাত চক্রের ৭ সদস্য আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 22 November, 2022, 6:33 pm
৪৬ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার : রাউজানে ডাকাত চক্রের ৭ সদস্য আটক

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুবাই প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ একটি চৌকষ টিম। ঘটনার ২৩ দিনে গত ২১ নভেম্বর (সোমবার) বিকেলে রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬ ভরি স্বর্ণালংকার এবং স্বর্ণবিক্রির ৩০ লাখ ১ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মুসা, সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল, খোরশেদুল আলম, সাজ্জাদ হোসেন, মো. বাপ্পি, সজল শীল, মো. ইদ্রিস প্রকাশ কাজল এবং জুয়েলারি দোকানি বিপ্লব চন্দ্র সাহা।

আজ ২২ নভেম্বর (মঙ্গলবার) সকালে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে কর্নেল এম এ ইউসুফ।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ২৭ অক্টোবর মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের ডুবাই প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী (৩৫) ছুটিতে বাংলাদেশে আসেন।

পরের দিন ২৮ অক্টোবর দিবাগত রাতে তিনি পরিবারের সদস্যদের সাথে নিয়ে মামাতো বোনের বিয়ে অনুষ্ঠানে অংশ নেন। সে সময় পরিবারে প্রবাসী সরোয়ারের বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ ছিলেন না।

সেই সুযোগ কাজে লাগিয়ে রাতে একদল ডাকাত তার ঘরে হানা দেয়। এ সময় প্রবাসী সরোয়ারের পাকা ঘরের পিছনের লোহার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তার বৃদ্ধা বাবাকে কম্বল দিয়ে চেপে ধরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে আলমারির চাবি নিয়ে নেয়।

এ সময় আলমারিতে থাকা ৭০ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকা, ৫টি দামী মোবাইল সেট ও ১টি ট্যাব লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর গত ৯ নভেম্বর প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি ডাকাতি মামলা রুজু করেন।

পরে বিষয়টি র‌্যাব-৭ কে অবহিত করা হলে ঘটনায় জড়িতদের গ্রেফতারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-৭ এর একটি টিম।

গত ২১ নভেম্বর সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের রাউজানের দক্ষিণ গহিরা সিবের ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে মো. মুসা নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত মুসার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের উত্তর-পূর্ব কোতোয়ালী ঘোনার দলই নগরের একটি বাড়ি থেকে ডাকাত দলের আরেক সদস্য সাইদুল ইসলাম প্রকাশ সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেফতারকৃত ডাকাত চক্রের দুই সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যমতে রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যাবের অভিযানে ডাতাত দলের আরও ৫ সদস্য গ্রেপ্তার হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার, ছোরা, টর্চ-লাইটসহ ৪৬ ভরি স্বর্ণালংকার এবং স্বর্ণবিক্রির ৩০ লাখ ১ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়। এবং ডাকাতির সময় লুট হওয়া স্বর্ণালংকার কেনায় বিপ্লব চন্দ্র সাহা নামের এক জুয়েলারি দোকানিকেও গ্রেপ্তার করে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লে.কর্নেল এমএ ইউসুফ সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

জুয়েলারি দোকানি বিপ্লব চন্দ্র সাহাও আসামীদের কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকারগুলো কেনার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুনের মুঠোফোনের সংযোগ না পাওয়া তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।