খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পরশু চট্টগ্রামে বাংলাদেশ-ভারত ওয়ান ডে ম্যাচ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬:৪২ অপরাহ্ণ
পরশু চট্টগ্রামে বাংলাদেশ-ভারত ওয়ান ডে ম্যাচ

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। চট্টগ্রামের জহুর আহম্মদ স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে নগরীর রেডিসন ব্লু হোটেল প্রাঙ্গন থেকে একটি মহড়া সাগরিকাস্থ জহুর আহম্মদ স্টেডিয়ামে পৌছায়। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় সকালে এ মহড়ার দিক নির্দেশনা দেন। মহড়া শেষে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে।

সিএমপি কমিশনার বলেন, কঠোর নিরাপত্তার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ-ভারত ওয়ান ডে ক্রিকেট ম্যাচ উপলক্ষে আগামী বৃহষ্পতিবার দুটি টিম চট্টগ্রাম পৌছাবে। নিরাপত্তা জোরদার করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। খেলোয়াড়দের হোটেল থেকে শুরু করে বাংলাদেশ-ভারত টিম স্টেডিয়ামে পৌছানো পর্যন্ত কয়েকটি ধাপে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিধান করবে। পুলিশ ও র‌্যাবের সঙ্গে কাজ করবে কাউন্টার টেরোরিজম টিমের সোয়াত টিম। স্টেডিয়ামের দর্শক গ্যালারীতে যারা অবস্থান নিবে তাদের সঙ্গে মোবাইল ছাড়া আর কিছু সঙ্গে রাখতে পারবে না। এছাড়াও টিকেটের পেছনে দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

প্রেস কনফারেন্সে সিএমপি কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশেষ করে খেলোয়াড়দের রাস্তা বন্ধ করে নিরাপত্তা দেওয়া হলে কলেজ-বিশ^বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বেকায়দায় পড়বে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ৪ তারিখের জনসভার সময়ও এইচ এস সি পরীক্ষা ছিল কোন ধরনের সমস্যা হয়নি। প্রয়োজনে অভিভাবকরা সরকারী সহায়তা ৯৯৯ এ কল করে পুলিশের গাড়ীর ব্যবস্থা করতে পারবেন। এছাড়াও স্কুল ও কলেজের পক্ষ থেকে এ বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখবে।

২৪ঘণ্টা/জেআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…