খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু একাত্তরের দু:সহ স্মৃতির স্মারক হয়ে থাকবে:জেলা পরিষদ চেয়ারম্যান অপু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৭ অপরাহ্ণ
বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু একাত্তরের দু:সহ স্মৃতির স্মারক হয়ে থাকবে:জেলা পরিষদ চেয়ারম্যান অপু

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু’ বাস্তবায়নের মাধ্যমে উপ-মহাদেশের ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ঐতিহাসিক যোগসূত্র স্থাপিত হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্ম শতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে অর্থনৈতিক এই কর্মযজ্ঞ পার্বত্যাঞ্চলের ‘পাহাড়ি-বাঙালি’ সকল সম্প্রদায়ের মাঝে অগ্রগতির আশা সঞ্চার করেছে। এজন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকারসহ ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী এবং সকল নাগরিকদের কাছে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম।

তিনি সোমবার বিকেলে রামগড়ের মহামুনি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে ফেণী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উনিশ’শ একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিকামী মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামে ‘রামগড়’ ছিল সংকটকালীন এক উত্তরণ জনপদ। কালের পরিক্রমায় সেই রামগড়ের মাধ্যমেই সরকার নতুন এক অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চলেছে। এটির মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম এবং পার্বত্য খাগড়াছড়ির মানুষের জীবনমান উন্নয়ন ও কমংসংস্থানের বিশাল ক্ষেত্র সৃষ্টি হবে।

তরুণ রাজনীতিক ও জেলা পরিষদ চেয়ারম্যান ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু’ পরিদর্শনকালে সেতুতে বৈকালিক ভ্রমণে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় ছাড়াও কর্মরত ‘বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’ সদস্যদের একাগ্র দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সাথে এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ও মেমং মারমা, খাগড়াছড়ি জেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক বিশ্বজিত রায়দাশ, রামগড় পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী রফিকুল আলম কামাল, রামগড় মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক উত্তম সরকার, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব-এর সাবেক সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমী’র যুগ্ম-সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, রামগড় উপজেলা প্রেসক্লাব’র সভাপতি নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবলীগ নেতা মো. হাফিজ উদ্দিন, খাগড়াছড়ি চাকমা একাডেমী’র যুগ্ম-সা: সম্পাদক সাংবাদিক রুপায়ন তালুকদার, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র নির্বাহী সদস্য সুমন মল্লিক এবং দীঘিনালা কুজেন্দ্র-মল্লিকা মডার্ণ কলেজ-এর প্রভাষক রাসেল ত্রিপুরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…