খুঁজুন
, ,

মিরসরাইয়ে বিদেশী নাগরীকের গাড়ী ডাকাতি থানা পুলিশের লুকোচুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 3 January, 2023, 8:21 pm
মিরসরাইয়ে বিদেশী নাগরীকের গাড়ী ডাকাতি থানা পুলিশের লুকোচুরী

মিরসরাই প্রতিনিধি:::ঢাকা-চট্টগাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর পুলিশ ফাড়ির দুইশ গজের মধ্যে দুই চায়না নাগরীককে অস্ত্রের মুখে মারধর করে গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঢাকাতরা নগদ টাকা, মোবাইল, মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ দুটি ল্যাপটপের ব্যাগ ডাকাতি করে নিয়ে যায়।

মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত আড়াইটার দিকে মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদ পুর ইউনিয়ন পরিষদের সামনে নিজামপুর পুলিশ ফাঁড়ির ২শ গজের মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটে।

তথ্য সূত্রে জানা যায়, ঢাকার উত্তরায় এক চাইনিজ কোম্পানিতে কর্মরত খঁড় যড়হম যুভহম এবং চট্টগ্রামের বাঁশখালি উপজেলায় এসআলম গ্রুপে কর্মরত ঝযর লধহ শঁহ উভয়ে ঢাকা মেট্রো-গ-৩১-৯১৯৮ নাম্বারের প্রাইভেটকার যোগে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাত আড়াইটার দিকে মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের সামনে তাদের গাড়িতে রড় জাতিয় কিছুদিয়ে আঘাত করে। এতে আতঙ্কীত বিদেশী নাগরীকরা তাদের গাড়ি থামায়। গাড়ি থামানোর সাথে সাথে ওৎ পেতে থাকা ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে মারধর করে মারাত্মক আহত করে বিদেশীদের ২টি ভিভো ও ১টি অপ্পো দামি মোবাইল ফোন, নগদ টাকা ও দুটি ল্যাপটপের ব্যাগ পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ মালামাল ডাকাতি করে নিয়ে যায়। বিদেশী নাগরীকরা মিরসরাই থানাপুলিশের দারস্থ হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম ফিরে যায়। চায়না নাগরীকদের মৌখিক অভিযোগের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলের কিছু দুরে পুকুর পাড়ে পরিত্যাক্ত অবস্থায় পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজ সহ দুটি ল্যাপটপের ব্যাগ উদ্ধার করে। তবে ঘটনার সাথে জাড়িত কাওকে চিহ্নীত বা আটক করতে পারে নাই থানা পুলিশ।

এবিষয়ে জানতে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের সরকারী নাম্বারে বার বার যোগাযোগ করে ও থানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মিরসরাই সার্কেল এসএপি ইফতেখার হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা স্থল পরিদর্শনের কথা স্বীকার করে বিস্তারিত জানতে ওসির সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু পুনরায় ওসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যার্থ হতে হয়।

তবে ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল কবির ফিরোজ এই প্রতিনিধিকে জানান, বিদেশী নাগরীকদের গাড়ি ডাকাতির ঘটনায় মিরসরাই থানা পুলিশ, ওসি কবির হোসন ও সার্কেল এসপি ইফতেখার হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের কিছু দূরত্বে পরিত্যাক্ত অবস্থায় পাসপোর্টসহ দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে নগদ টাকা, ল্যাপটপ, মানিব্যাগ ও মোবাইল উদ্ধার হয়নি। ঘটনার ভিড়িও ফুঁটেজ সহ ইউনিয়ন পরিষদ সিসিটিভি ক্যামরার ডিভিআর থানা পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করছে।

উল্লেখ্য উক্ত স্থানে এমন ডাকাতির ঘটনা নিত্য ব্যাপার বলে জানায় মিরসরাইয়ের গাড়ি চালক লাবলু। এছাড়া নয়দুয়ারীয়া দিগীর দক্ষিণ পাড় থেকে শুরু করে চরারকুল পর্যন্ত এলাকাটিতেও রাতের বেলায় গাড়িতে লাঠি ও রড় ছুড়ে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে।

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।