রাউজানে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৪৭ সন্ধ্যা
রাউজানে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
চট্টগ্রামের রাউজানে সড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ১৫ জানুয়ারি (রোববার) উপজেলা সদরের ফকিরহাটে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিদুয়ানুল ইসলাম।
অভিযান চলাকালে তিনটি সিএনজি চালিত অটোরিক্সা ও তিনটি মোটর সাইকেলের কোন কাগজপত্র দেখাতে না পারায় সাড়ে তিন হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম জানান, সড়কে যানযট নিরসনে ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান  অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা.জেআর
Feb2
Feb2