খুঁজুন
, ,

কাউন্সিলর প‌দে আ’লী‌গের ম‌নোনয়ন পে‌লেন যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 29 December, 2019, 5:02 pm
কাউন্সিলর প‌দে আ’লী‌গের ম‌নোনয়ন পে‌লেন যারা

আসন্ন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দ‌লের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দরীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর কাউন্সিলর‌দের তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭৫টি ওয়ার্ডে কাউন্সিলরদের তালিকা ঘোষণা করেন ওবায়দুল কাদের। তবে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের তালিকা ঘোষণা করেননি তিনি। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর তালিকা রোববার রাতে অথবা সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বস‌বে আওয়ামী লীগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নিম্নোক্ত প্রার্থীদের সমর্থন দিয়েছে আওয়ামী লীগ-
ওয়ার্ড নং- ০১ : মো. আফছার উদ্দিন খান / সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০২ : আলহাজ্ব কদম আলী মাদবর / যুগ্ম-সাধারণ সম্পাদক, পল্লবী থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৩ : মো. জিন্নাত আলী মাদবর / সহ-সভাপতি, পল্লবী থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৪ : মো. জামাল মোস্তফা / সভাপতি, কাফরুল থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৫ : মো. আব্দুর রউফ নান্নু / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ০৬ : সালাউদ্দিন রবিন / সাধারণ সম্পাদক, রূপনগর থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৭ : মো. তফাজ্জল হোসেন/ সভাপতি, ৭নং ওয়ার্ড থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৮ : মো. আবুল কাশেম মোল্লা / সাধারণ সম্পাদক, শাহ আলী থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৯ : মুজিব সারোয়ার মাসুম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ১০ : আবু তাহের / যুগ্ম সাধারণ সম্পাদক, দারুসসালাম থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১১ : দেওয়ান আবদুল মান্নান / সদস্য, মিরপুর থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১২ : মুরাদ হোসেন / সভাপতি, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৩ : মো. হারুন-অর-রশিদ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ১৪ : মো. মইজউদ্দিন / সভাপতি, ৯৪নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৫ : সালেক মোল্লা / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ১৬ : মো. মতিউর রহমান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ১৭ : মো. ইসহাক মিয়া / সভাপতি, ভাটারা থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৮ : মো. জাকির হোসেন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ১৯ : মো. মফিজুর রহমান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২০ : মো. জাহিদুর রহমান / সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২১ : মাসুম গনি / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২২ : মো. লিয়াকত আলী / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৩ : মো. শাখাওয়াত হোসেন / সাধারণ সম্পাদক, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২৪ : মো. সফিউল্লা / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৫ : আব্দুল্লাহ আল মঞ্জুর / সহ-সভাপতি, তেজগাঁও থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২৬ : শামীম হাসান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৭ : ফরিদুর রহমান খান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৮ : মো. ফোরকান হোসেন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৯ : মো. নুরুল ইসলাম রতন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩০ : আবুল হাসেম হাসু / সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৩১ : আলেয়া সারোয়ার ডেইজী / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩২ : সৈয়দ হাসান নূর ইসলাম / সাধারণ সম্পাদক, ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৩৩ : আসিফ আহমেদ / সদস্য, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৩৪ : শেখ মোহাম্মদ হোসেন / সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৩৫ : মোক্তার সরদার / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৬ : তৈমুর রেজা খোকন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৭ : মো. জাহাঙ্গীর আলম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৮ : শেখ সেলিম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৯ : মো. শফিকুল ইসলাম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪০ : মো. নজরুল ইসলাম ঢালী / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪১ : আব্দুল মতিন / সভাপতি, সাতারুকুল ইউনিয়ন আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৪২ : মো. জাহাঙ্গীর আলম / সাধারণ সম্পাদক, বাড্ডা থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৪৩ : শরিফুল ইসলাম ভূঞা / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৪ : মো. শফিকুল (শফিক) / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৫ : জয়নাল আবেদীন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৬ : মো. সাইদুর রহমান সরকার / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৭ : মোতালেব মিয়া / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৮ : এ.কে.এম. মাসুদুজ্জামান / সাধারণ সম্পাদক, দক্ষিণ খান থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৪৯ : মো. সফিউদ্দিন মোল্লা / সাধারণ সম্পাদক, দক্ষিণ খান ইউনিয়ন আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৫০ : ডি.এম. শামীম / সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ
ওয়ার্ড নং- ৫১ : মোহাম্মদ শরীফুর রহমান / যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উত্তরা উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৫২ : মো. ফরিদ আহমেদ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৩ : মো. নাসির উদ্দিন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৪ : জাহাঙ্গীর হোসেন / বর্তমান কাউন্সিলর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিম্নোক্ত কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দিয়েছে আওয়ামী লীগ –
ওয়ার্ড নং- ০১ : মো. মাহবুবুল আলম / সাধারণ সম্পাদক, খিলগাঁও থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০২ : মো. আনিসুর রহমান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ০৩ : মো. মাকছুদ হোসেন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ০৪ : মো. জাহাঙ্গীর হোসেন / সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৫ : মো. আশ্রাফুজ্জামান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ০৬ : মো. সিরাজুল ইসলাম ভাট্টি / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ০৭ : আব্দুল বাসিত খান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ০৮ : মো. ইসমাইল জবিউল্লাহ / সহ-সম্পাদক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ০৯ : মো. মোজাম্মেল হক / সভাপতি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১০ : মারুফ আহমেদ মনসুর / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ১১ : মো. হামিদুল হক শামীম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ১২ : ম. ম. মামুন রশিদ শুভ্র / সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৩ : মো. এনামুল হক / সভাপতি, পল্টন থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৪ : ইলিয়াছুর রহমান / সভাপতি, হাজারীবাগ থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং-১৫ : রফিকুল ইসলাম বাবলা / সাধারণ সম্পাদক, ধানমণ্ডি থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৬ : মোহাম্মদ নজরুল ইসলাম / সাধারণ সম্পাদক, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৭ : মো. মাহবুবুর রহমান / সাধারণ সম্পাদক, ১৭নং আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৮ : আ. স. ম. ফেরদৌস আলম / সহ-সভাপতি, নিউমার্কেট থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ১৯ : মোহা. আবুল বাশার / সহ-সভাপতি, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২০ : ফরিদ উদ্দিন আহম্মদ রতন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২১ : মোহাম্মদ আসাদুজ্জামান / সাবেক সদস্য, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২২ : জিন্নাত আলী / যুগ্ম-সাধারণ সম্পাদক, হাজারীবাগ থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২৩ : মো. মকবুল হোসেন / সহ-সভাপতি, লালবাগ থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২৪ : মো. মোকাদ্দেস হোসেন জাহিদ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৫ : মো. আনোয়ার ইকবাল / সহ-সভাপতি, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ
ওয়ার্ড নং- ২৬ : হাসিবুর রহমান মানিক / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৭ : ওমর বিন আব্দুল আজিজ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ২৮ : মো. সালেহিন / সহ-সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ২৯ : জাহাঙ্গীর আলম বাবুল / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩০ : মো. হাসান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩১ : শেখ মোহাম্মদ আলমগীর / সাবেক সদস্য, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ
ওয়ার্ড নং- ৩২ : মো. আ. মান্নান / সাবেক দপ্তর সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৩৩ : মো. ইলিয়াস রশীদ / সভাপতি, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৩৪ : মীর সমীর / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৫ : মো. আবু সাঈদ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৬ : রঞ্জন বিশ্বাস / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৭ : মো. আব্দুর রহমান মিয়াজী / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৩৮ : আহমদ ইমতিয়াজ মন্নাফী / সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগ
ওয়ার্ড নং- ৩৯ : রোকন উদ্দিন আহমেদ / সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৪০ : আবুল কালাম আজাদ / বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৪১ : সারোয়ার হাসান (আলো) / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪২ : মোহাম্মদ সেলিম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৩ : মো. আরিফ হোসেন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৪ : মো. নিজাম উদ্দিন / সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৪৫ : হেলেন আক্তার / সংরক্ষিত কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৬ : মো. শহিদ উল্লাহ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৭ : নাসির আহম্মেদ ভূঁইয়া / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৮ : মো. আবুল কালাম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৪৯ : আবুল কালাম আজাদ / সাবেক সাধারণ সম্পাদক, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৫০ : মাসুম মোল্লা / সাবেক সদস্য, ডেমরা থানা আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৫১ : কাজী হাবিবুর রহমান (হাবু) : বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫২ : মোহাম্মদ নাছিম মিয়া / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৩ : মোহাম্মদ নূর হোসেন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৪ : মো. মাসুদ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৫ : মো. নুরে আলম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৬ : মোহাম্মদ হোসেন / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৭ : মো. সাইদুল ইসলাম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৮ : মো. শফিকুর রহমান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৫৯ : আকাশ কুমার ভৌমিক / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৬০ : মোহাম্মদ লুৎফর রহমান রতন / যুগ্ম-সাধারণ সম্পাদক, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৬১ : মো. শাহ আলম / যুগ্ম-সাধারণ সম্পাদক, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ (প্রস্তাবিত)
ওয়ার্ড নং- ৬২ : মোহাম্মদ মোস্তাক আহমেদ / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৬৩ : মো. শফিকুল ইসলাম খান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৬৪ : মো. মাসুদুর রহমান মোল্লা / সভাপতি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, মাতুয়াইল ইউনিয়ন
ওয়ার্ড নং- ৬৫ : মো. সামসুদ্দিন ভূঁইয়া / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৬৬ : মো. হানিফ তালুকদার/ সাংগঠনিক সম্পাদক, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৬৭ : মো. ফিরোজ আলম / সভাপতি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, সারুলিয়া ইউনিয়ন
ওয়ার্ড নং- ৬৮ : মাহমুদুল হাসান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৬৯ : মো. হাবিবুর রহমান হাসু / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৭০ : মোহাম্মদ আতিকুর রহমান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৭১ : মো. খাইরুজ্জামান / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৭২ : শফিকুল ইসলাম শামীম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৭৩ : মো. শফিকুল ইসলাম / বর্তমান কাউন্সিলর
ওয়ার্ড নং- ৭৪ : মো. ফজর আলী / সাধারণ সম্পাদক, দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ
ওয়ার্ড নং- ৭৫ : সৈয়দ মো. তোফাজ্জল হোসেন / বর্তমান কাউন্সিলর।

Feb2
Feb2

সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 2:50 pm
সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়। বিশ্বের অনেক দেশে মানুষ সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করেন। সাইক্লিং পরিবেশবান্ধব এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাইকেল চালানোর জন্য নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা নাগরিকদের প্রতি সরকারের দায়িত্বের অংশ।

তিনি শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর সড়কে (ভিআইপি রোড) বিমানবন্দর সড়কের উন্নয়ন ও বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বিমানবন্দর সড়কের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে নির্মিত এই সাইকেল ট্র্যাক নগরীর যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে নগরবাসীর হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের সুযোগ বাড়াতে নগরীর বিভিন্ন এলাকায় সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

এসময় আমীর খসরু বলেন, চট্টগ্রাম নগরীতে সাইকেল চালানো ও হাঁটার সুযোগ বাড়াতে মেয়র যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বিমানবন্দর সড়কের এই সাইকেল ট্র্যাক কেবল শুরু। নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণ করা প্রয়োজন, যাতে মানুষ শরীরচর্চা, বিনোদন ও দৈনন্দিন চলাচলের জন্য এসব সুবিধা ব্যবহার করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, নাগরিকদের জন্য হাঁটার জায়গা, সাইকেল চালানোর পথ ও উন্মুক্ত পরিসর তৈরি করা কোনো বিলাসিতা নয়, এগুলো মানুষের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদার অংশ। মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব নয়। তাই নগরীর খালের দুই পাড়সহ উপযুক্ত জায়গাগুলোতে হাঁটার পথ নির্মাণের উদ্যোগ নিতে হবে। এ ধরনের নাগরিক সুবিধা সম্প্রসারণে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ চট্টগ্রাম নগরীর জন্য একটি গর্বের অর্জন। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকের পাশাপাশি হাঁটার পথ নির্মাণ এবং দুই পাশের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগানো হয়েছে। পরিকল্পিতভাবে সবুজায়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বিমানবন্দর সড়ককে আরও নান্দনিক করে তোলার চেষ্টা করা হয়েছে।

মেয়র বলেন, বিমানবন্দর এলাকা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নাগরিকদের জন্য সাইক্লিং ও হাঁটার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রীর পরামর্শ ও উৎসাহ এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মন্ত্রীর সংসদীয় এলাকা থেকে এই কার্যক্রম শুরু করতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে বড় সড়কের পাশাপাশি খালকেন্দ্রিক উন্নয়নেও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের সম্ভাবনা রয়েছে। খালের দুই পাড়ে প্রয়োজনীয় জায়গা পাওয়া গেলে সেখানে হাঁটার পথ, সাইকেল চালানোর সুবিধা ও সবুজায়ন করা সম্ভব হবে। এতে নগরবাসীর শরীরচর্চার সুযোগ বাড়ার পাশাপাশি নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

নগরীর উন্নয়ন অবকাঠামো রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সেগুলো রক্ষা করার দায়িত্বও সবার। সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে যেন অবৈধ দখল, স্থাপনা কিংবা প্রতিবন্ধকতার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে না পড়ে, সে জন্য চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি গাছপালার পরিচর্যা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

মেয়র আরও জানান, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়কের স্থায়িত্ব বাড়াতে আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্দরের ভারী যানবাহনের চাপ সামলানো এবং সড়কের দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করার বিষয়েও কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাইক্লিস্ট ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।