খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারে তাবিথ আউয়ালের ওপর হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ
নির্বাচনী প্রচারে তাবিথ আউয়ালের ওপর হামলা

রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোয়া ১১টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন তা‌বিথ আউয়াল। এসময় পিছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে আহত হন তাবিথ আউয়ালসহ কয়েকজন কর্মী।

এদিকে এর আগে ভোটাররা যা‌তে সুষ্ঠুভাবে ও ভয়-ভী‌তি ছাড়া নির‌পেক্ষভা‌বে ভোট দি‌তে পা‌রে সে ব্যবস্থা নি‌তে নির্বাচন ক‌মিশ‌নের প্র‌তি দা‌বি জা‌নান তাবিথ। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মি‌নি‌টের সম‌য়ে গ‌াবতলী পর্বত সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে গণসং‌যোগ শুরু করেন তি‌নি।

এরপ‌রে তি‌নি ৯ নং ওয়া‌র্ডের কোর্টবা‌ড়ি, বাজার পাড়া, হ‌রিরামপুর, গোলার‌টেক,‌ দিয়াবা‌ড়ি, বর্ধনবা‌ড়ি, বাঘবা‌ড়ি, গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়া‌ডের কল্যানপুর বাসস্ট্যান্ড,‌ লেক‌ভিউ, দ‌ক্ষিণ পা‌ইকপাড়া, বটতলা, মধ্য পাইকপাড়া, লালওয়াল, নতুন বাজার, ডি টাইপ ক‌লোনী, কল্যানপুর হাউ‌জিং এ‌স্টেড, পোড়াব‌স্তি, শহীদ মিনার রোড গণসং‌যোগ কর‌বেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ভোটারা সুষ্ঠু নির্বাচন নি‌য়ে শঙ্কার ম‌ধ্যে আ‌ছেন। ই‌ভিএম নিয়ে ভোট নি‌য়ে জনগ‌ণের ম‌ধ্যে এক ধর‌নের শঙ্কা কাজ কর‌ছে। নি‌জের পছ‌ন্দের প্রার্থীকে ভোট দি‌তে পার‌বে কিনা।

‌তি‌নি ব‌লেন, ই‌সি নির্বাচ‌নের তা‌রিখ নি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছিল। এখন তা‌রিথ নি‌য়ে সুষ্ঠ সমাধা‌নে আস‌তে পে‌রে‌ছে। আমরা আশা কর‌বো ভোটার‌দের ভোট দেওয়ার প‌রি‌বেশ তৈ‌রি কর‌বে। ত‌বে আমরা ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। ভোটা‌রেরা ভোট দি‌তে পার‌লে বিজয়‌ নি‌শ্চিত।

ধা‌নের শী‌ষের প্রার্থী ব‌লেন, আমা‌দের মাইক কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছে। বি‌ভিন্ন ধর‌নের বাধা দেওয়া হ‌চ্ছে। এভা‌বে চল‌লে ভোটা‌রেরা ভ‌য়ে ম‌ধ্যে থাক‌বে। সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচন করা সম্ভব হ‌বে না।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, সহ দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ৯নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…