খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না: শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না: শামীম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামীলীগ চলচাতুরীর মাধ‌্যমে নি‌জে‌দের নিয়ন্ত্রনে আ‌রো এক‌টি নির্বাচন কর‌তে ম‌রিয়া হ‌য়ে উ‌ঠে‌ছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। এবার প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সরকার। ইতিমধ্যে বিএনপির এক দফার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করার আন্দোলন শুরু হয়ে গেছে। সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না। দেশের মানুষ এবং আন্তর্জাতিক বিশ্ব দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তাই সরকার যদি আবারো একটি অবৈধ ভোট চুরির নির্বাচন করেন দেশের মানুষ সেটা করতে দেবেনা। ভোট চোরদের এরমধ্যেই চিহ্নিত করেছে বাংলাদেশের মানুষ। তাই সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে গিয়েছে।

তিনি আগামী ৫ অক্টোবর বিএনপির চট্টগ্রামের রোড মার্চ কর্মসূচী সফল করতে জাসাস নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

তিনি সোমবার (২ অক্টোবর) দুপুরে কাজির দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড় মার্চ কর্মসূচী সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসাসের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন চরম সংকটে পতিত হয়েছে। এ সংকট থেকে উদ্ধার করতে হলে অবৈধ ফ্যাসিষ্ট সরকারকে পতন করতে হবে। স্বৈরাচার এরশাদ ও আইয়ুব খানের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এ সরকারেরও পতন হবে বিএনপির রোড মার্চের মধ্যদিয়ে। আগামী ৫ অক্টোবর চট্টগ্রামের রোড মার্চ থেকে যে জন জোয়ার উঠবে, সে জোয়ারে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতন তরান্নিত হবে।

জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম উন্নয়ন সম্পাদক বেলাল আহমেদ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব নাসির উদ্দীন চৌধুরী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্ল্যাহ, মহানগর জাসাসের সি. যুগ্ম আহ্বায়ক শিল্পী দোস্ত মোহাম্মদ, ফজলুল হক মাসুদ, মঈনুদ্দিন মঈন, দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ চৌধুরী পাবলু, আশরাফ উদ্দিন, কবি ইউসুফ, উত্তর জেলা সহ সভাপতি খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, খোরশেদ আলম, মহানগর জাসাস নেতা সেলিম চৌধুরী, জহির উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম রিপন, আব্দুল হান্নান শিবলী, রিপন ভান্ডারী প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…