চট্টগ্রামে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩১ নারী-পুরুষ আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১:৩৫ রাত
চট্টগ্রামে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩১ নারী-পুরুষ আটক

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ৩১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৭ জন নারী এবং ১৪ জন পুরুষ।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকার হোটেল রিগ্যাল প্যালেস থেকে তাদের আটক করা হয়।

শনিবার সকালে আটকদের আদালতে পাঠানো হবে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

তিনি বলেন, হোটেল রিগ্যাল প্যালেসে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ৩১ জন নারী-পুরুষকে আটক করা হয়।

Feb2
Feb2